সংবাদ শিরোনাম ::
নিউইয়র্কে জাসাস যুক্তরাষ্ট্র শাখার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৭:৩৭:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২১ মার্চ ২০২৫
- / 183
মোঃ জহিরুল হক বশির, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র
নিউইয়র্কে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা (জাসাস) যুক্তরাষ্ট্র শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গত ২০ মার্চ ২০২৫, নিউইয়র্কের কুইন্স প্যালেসে আয়োজিত এই অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিদের বিপুল উপস্থিতি ছিল লক্ষ্যণীয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাসাসের কেন্দ্রীয় সভাপতি, বিশিষ্ট চিত্রনায়ক হেলাল খান। তিনি বলেন, “জাসাস কেবল একটি সাংস্কৃতিক সংগঠন নয়, এটি জাতীয়তাবাদী চেতনার একটি শক্তিশালী প্ল্যাটফর্ম। দেশের সঙ্কটময় মুহূর্তে সংস্কৃতি চর্চার মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধারে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”




অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাসাস যুক্তরাষ্ট্র শাখার নেতৃবৃন্দ, কমিউনিটি ব্যক্তিত্ব এবং বিভিন্ন সামাজিক-রাজনৈতিক সংগঠনের নেতারা।



























