নিউইয়র্কে ইমাম কাউন্সিল অফ ব্রঙ্কসের উদ্যোগে মাহে রমাদান শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৯:৩৮:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫
- / 197
মোঃ জহিরুল হোক বশির, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র
নিউইয়র্কের ব্রঙ্কসের স্টার্লিং এভিনিউ এলাকায় অবস্থিত নিরব রেস্টুরেন্টে আসন্ন মাহে রমাদান উপলক্ষে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। “মাহে রমাদান ও আমাদের করণীয়” শীর্ষক এই গুরুত্বপূর্ণ আয়োজনে উপস্থিত ছিলেন ব্রঙ্কসের বিশিষ্ট ইমামগণ, আমন্ত্রিত অতিথিরা এবং স্থানীয় মুসলিম কমিউনিটির সদস্যরা।


গত ১৭ ফেব্রুয়ারি ২০২৫, সোমবার, ইমাম কাউন্সিল অফ ব্রঙ্কস এই আয়োজন করে, যা প্রবাসী মুসলিমদের জন্য অত্যন্ত সময়োপযোগী বলে মন্তব্য করেন অংশগ্রহণকারীরা। মাহে রমাদানের ফজিলত, প্রস্তুতি, আত্মশুদ্ধি ও করণীয় বিষয়ে আলোচনা করেন ধর্মীয় নেতারা।

অনুষ্ঠানটি সন্ধ্যা ৬টা থেকে শুরু হয়ে রাত পর্যন্ত চলে। এতে বক্তারা রমাদানের গুরুত্ব, সঠিকভাবে রোজা পালনের বিধান, আত্মশুদ্ধি এবং ইসলামী জীবনচর্চা নিয়ে মূল্যবান বক্তব্য প্রদান করেন।

শেষে উপস্থিত সবাই একত্রে বিশেষ মোনাজাতে অংশ নেন। মোনাজাতের মাধ্যমে মাহে রমাদানের বরকত ও রহমত পাওয়ার প্রস্তুতির জন্য সবাইকে উৎসাহিত করা হয়।


























