নিউইয়র্কে বৈরাগীবাজার এসোসিয়েশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৬:০৯:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫
- / 223
মোঃ জহিরুল হক বশির, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র
নিউইয়র্কের ব্রঙ্কসের সেন্ট লরেন্স এভিনিউ এলাকায় অবস্থিত নতুন মসজিদ “ব্রঙ্কস ইসলামিক কালচারাল সেন্টার – বিলাল মসজিদ”-এ পবিত্র মাহে রমজান উপলক্ষে বৈরাগীবাজার এসোসিয়েশন অব ইউএসএ ইনক-এর উদ্যোগে এক বর্ণাঢ্য ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

১৭ মার্চ ২০২৫, সোমবার, আমেরিকা প্রবাসী বাংলাদেশীদের সংগঠন বৈরাগীবাজার এসোসিয়েশন অব ইউএসএ ইনক-এর আয়োজনে এই মহতী আয়োজন সম্পন্ন হয়। সিয়াম সাধনার মাস মাহে রমজানের গুরুত্ব, রহমত, মাগফেরাত ও নাজাতের বার্তা নিয়ে এই আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বিশেষভাবে স্মরণ করা হয় ঐতিহাসিক বদরের যুদ্ধের দিনকে, যা ১৭ রমজান, ৬২৪ খ্রিস্টাব্দের ১৩ মার্চ সংঘটিত হয়েছিল। মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর নেতৃত্বে ৩১৩ জন বদরী সাহাবী ইসলামের বিজয়ের পতাকা উড্ডীন করেছিলেন। এই দিনের তাৎপর্য ও মাহে রমজানের শিক্ষা নিয়ে আমন্ত্রিত ওলামায়েকেরাম-রা গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে বৈরাগীবাজার এসোসিয়েশন অব ইউএসএ ইনক-এর সভাপতি জনাব মাসুক আহমেদ ওয়াহিদ ও সাধারণ সম্পাদক জনাব আফজল মিয়া শামীম উপস্থিত সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।


সাধারণ সম্পাদক, আফজল মিয়া শামীম
ইফতার ও দোয়া মাহফিলে বিশেষ দোয়া পরিচালনা করেন বিলাল মসজিদের ইমাম ও খতিব মুফতি মাওলানা মঈনুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা হাফিজ মাওলানা নূর মোহাম্মদ, বৈরাগীবাজার সিনিয়র মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল, ব্রঙ্কস ইউনিয়নপোর্ট জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুল লতিফ, এবং এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি সোহেল আহমেদ।

এই আয়োজনে প্রায় ৩০০-এর বেশি ধর্মপ্রাণ রোজাদার অংশগ্রহণ করেন। মাগরিবের নামাজ শেষে দুনিয়া ও আখেরাতের কল্যাণ কামনায় বিশেষ দোয়া পরিচালিত হয়।


























