ঢাকা ০২:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠাবে সরকার, জানালেন প্রবাসী কল্যাণমন্ত্রী সেন্টমার্টিনের পথে কক্সবাজার থেকে যাত্রা করল পর্যটকবাহী ৩টি জাহাজ অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা করে শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম মরিশাসে কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু দেশের মাটিতে প্রথম ফাইফার, ইতিহাস গড়ে উচ্ছ্বসিত হাসান মাহমুদ রমজানের আগেই রাজধানীর বাজারে ছোলার দাম বাড়ল কেজিতে ১৫ টাকা দলের পারফরম্যান্সে খুশি কোচ থমাস ডুলি ভূমিধস জয়ের পর ডেমোক্রেটদের সামনে জীবনযাত্রার ব্যয় কমানোর বড় চ্যালেঞ্জ ভার্জিনিয়ায় স্ত্রী নিখোঁজের ঘটনায় আদালতে মুখ খুললেন অভিযোগে জড়িত ব্যক্তি নরেশ স্বাস্থ্য ব্যবস্থা পুনর্গঠনে সরকারের বিশাল কর্মপরিকল্পনা ও বাজেট বরাদ্দ

নেতৃত্বের পরীক্ষায় পাসমার্ক পেলেন লিটন দাস

  • আপডেট সময় : ১১:২০:৪৩ অপরাহ্ন, বুধবার, ৭ ডিসেম্বর ২০২২
  • / 137
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

অধিনায়ক লিটন বেশ ভালো মার্ক পেয়েই পাস করে গেছেন নেতৃত্বের পরীক্ষায়। বেশ কঠিন পরীক্ষা দিয়েও উতরে গেছেন তিনি, ভারতের মতো শক্ত প্রতিপক্ষের বিপক্ষেও শতভাগ সফল বাংলাদেশ অধিনায়ক। অধিনায়ক হিসেবে প্রথম সিরিজেই এক ম্যাচ হাতে রেখে এমন সিরিজ জয়ের স্বপ্ন সত্যি হয়েছে লিটনের।

‘ম্যাজিকাল মিরাজে’ ভর করে ৩ ম্যাচ সিরিজের প্রথম দুটো ম্যাচই জিতে নিয়েছে বাংলাদেশ। প্রথম ম্যাচে ১ উইকেটে জয়ের পর আজ দ্বিতীয় ম্যাচে ৫ রানের জয় পেয়েছে বাংলাদেশ। দুটো ম্যাচেই হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে দুই দলের মাঝে, তবে শেষ হাসি বাংলাদেশই হেসেছে।।

রুদ্ধশ্বাস দুটো ম্যাচেই জয়ের নায়ক মেহেদী মিরাজ। তবে আলাদাভাবে নজর কেড়েছে লিটনের অধিনায়কত্বও। দুই ম্যাচেই তার সাহসী নেতৃত্বের প্রশংসা করেছেন খ্যাতিমান ক্রিকেট বোদ্ধারা। নিয়মিত অধিনায়ক তামিম ইকবালের অনুপস্থিতিতে যেভাবে নেতৃত্ব দিচ্ছেন লিটন, মনেই হয়নি দল খেলছে তাদের সেরা দুই ক্রিকেটার ছাড়াই।

টস হারটা রীতিমতো অভ্যাসে পরিণত করে ফেলা বাংলাদেশকে নতুন কিছুর আভাস দিলেন লিটন দাস। দুটো ম্যাচেই টস ভাগ্য সায় দিয়েছে লিটন দাসের পক্ষে। বাংলাদেশ ক্রিকেটে যা একটু অস্বাভাবিকই বটে। আজ ম্যাচ শেষে অধিনায়কত্ব প্রসঙ্গে প্রশ্ন করা হলে লিটন বলেন, ‘আমি খুবই খুশি। অধিনায়ক হিসেবে সিরিজ জয়-আমার জন্য স্বপ্ন সত্যি হয়েছে।’

এই সময় জয়ের দুই নায়ক মেহেদী মিরাজ ও মাহমুদউল্লাহ রিয়াদকে প্রশংসায় ভাসান লিটন। তিনি বলেন, ‘আমরা শুরুতেই ছয় উইকেট হারিয়েছি। তবে মিরাজ এবং রিয়াদ ভাই যেভাবে ব্যাটিং করেছে এটা সত্যিই অসাধারণ। আমি মনে করি, মিরপুরের উইকেটে ২৪০ রান জয়ের জন্য যথেষ্ট ছিল।’

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নেতৃত্বের পরীক্ষায় পাসমার্ক পেলেন লিটন দাস

আপডেট সময় : ১১:২০:৪৩ অপরাহ্ন, বুধবার, ৭ ডিসেম্বর ২০২২