ঢাকা ০৫:৫৬ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চকরিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ প্রাণ হারালেন দুইজন আর্থিক দুর্নীতির চেয়ে বুদ্ধিবৃত্তিক ক্ষতি বিচার বিভাগে বেশি: আইনমন্ত্রী সৌদি রুটে ফ্লাইট বাতিলের সময় বাড়াল ইতিহাদ ও ফ্লাইদুবাই সোনাদিয়া সমুদ্রবন্দর না হওয়ায় বড় কৌশলগত সুযোগ হারিয়েছে বাংলাদেশ অর্থমন্ত্রী -: বিগত সরকারের আমলে জিডিপি’র হিসাবে গরমিল পাওয়া গেছে ইসরাইলি নির্বাচনের ফল চ্যালেঞ্জ করে আদালতে লিকুদ পার্টি প্রকৃত সফলতার পথে মুমিনের জীবনযাপনের ৮টি মৌলিক গুণ নাশকতা ও আতঙ্ক ছড়াতে বাসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি ইয়েমেনে সৌদি বিমান হামলায় ৩৩ জনের প্রাণহানি ঢাকা মহানগর উত্তর যুবদলের আংশিক আহ্বায়ক কমিটি গঠিত

পায়রা বিদ্যুৎকেন্দ্র পুনরায় চালু হতে যাচ্ছে রোববার

  • আপডেট সময় : ১১:০১:৩০ অপরাহ্ন, শনিবার, ২৪ জুন ২০২৩
  • / 156
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

পায়রা বিদ্যুৎকেন্দ্র রোববার (২৫ জুন) সকাল থেকে পুনরায় চালু হবে বলে আশা করা হচ্ছে।

বাংলাদেশ-চায়না পাওয়ার কোম্পানি (প্রাইভেট) লিমিটেডের (বিসিপিসিএল) ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এ এম খোরশেদুল আলম বলেন,‘আশা করি আমরা ২৫ জুনের শুরুর দিকে প্ল্যান্টের কার্যক্রম পুনরায় শুরু করতে পারব।’

বাংলাদেশের রাষ্ট্রীয় মালিকানাধীন নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড এবং চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন চায়না ন্যাশনাল মেশিনারি ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট করপোরেশনের (সিএমসি) যৌথ উদ্যোগ বিসিপিসিএল ১ হাজার ৩২০ মেগাওয়াট পায়রা কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের মালিক ও অপারেটর।

কয়লা সঙ্কটের কারণে তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ উৎপাদন বন্ধের ১৮ দিন পর গতকাল ৪১ হাজার ৩২৭ টন কয়লা বহনকারী একটি জাহাজ পায়রা বন্দরে এসে পৌঁছায়।

আগামী জুলাইয়ের প্রথম সপ্তাহে আরো চারটি কয়লাবাহী জাহাজ পায়রায় পৌঁছাবে বলে বিদ্যুৎকেন্দ্র সূত্রে জানা গেছে।

কয়লা সঙ্কটের কারণে গত ৫ জুন দেশের সর্ববৃহৎ তাপবিদ্যুৎ কেন্দ্র পায়রা পুরোপুরি বন্ধ হয়ে যায়।

ডলার ঘাটতির কারণে ৩৯০ মিলিয়ন মার্কিন ডলারের বকেয়া বিল পরিশোধে ব্যর্থতা হওয়ায় গত ২৫ মে কয়লা সরবরাহ বন্ধ হয়, ফলে বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে যায়।

আরেকটি ইউনিটের উৎপাদন ৫ জুন পর্যন্ত অব্যাহত ছিল, তবে কয়লার ঘাটতির কারণে এটিও বন্ধ হয়ে যায়। ফলে রেকর্ড পরিমাণ উষ্ণতম গ্রীষ্মের দিনগুলোতে দেশব্যাপী কয়েক সপ্তাহ ধরে লোডশেডিং হয়েছিল।

সূত্র : ইউএনবি

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পায়রা বিদ্যুৎকেন্দ্র পুনরায় চালু হতে যাচ্ছে রোববার

আপডেট সময় : ১১:০১:৩০ অপরাহ্ন, শনিবার, ২৪ জুন ২০২৩