ঢাকা ০৯:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

পার্বত্য চট্টগ্রামে কেএনএফের সন্ত্রাস বন্ধ করতে জরুরী ব্যবস্থা নিতে হবে : বিরোধী দলীয় নেতা

  • আপডেট সময় : ০৪:৫৬:০৬ অপরাহ্ন, শনিবার, ৬ এপ্রিল ২০২৪
  • / 196
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

বান্দরবানে বিচ্ছিন্নতাবাদী সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট-কেএনএফ সন্ত্রাসী হামলায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টি চেয়ারম্যান জি.এম কাদের এমপি।
আজ এক বিবৃতিতে তিনি পার্বত্য অঞ্চলের সাধারণ মানুষের জানমাল রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে আরো বলেন, কেএনএফ এর সদস্যরা কয়েকদিন ধরে তান্ডব চালাচ্ছে বান্দরবানে। তারা ব্যাংক ডাকাতি, ব্যাংক ম্যানেজারকে অপহরণ, ব্যাংক গ্রাহকদের টাকা ও বাজারে লুটপাট করছে। পুলিশ থানা ও নিরাপত্তা বাহিনীর চেকপোস্টে আক্রমণ চালিয়ে পাহাড়ি এলাকার মানুষকে আতঙ্কিত করে তুলেছে। তাদের এ নৃশংসতায় সাধারণ মানুষ জিম্মি হয়ে পড়েছে, আতংকে ঘর থেকে বের হতে পারছে না। মুখ থুবড়ে পড়েছে পাহাড়ের পর্যটন শিল্প।
বিরোধীদলীয় নেতা জি.এম কাদের বিবৃতিতে আরো বলেন, জনগণের নিরাপত্তা রক্ষা অত্যন্ত জরুরী। তাই, কেএনএফ-এর সন্ত্রাসী কার্যকলাপ বন্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে তিনি সরকারের প্রতি আহবান জানান।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পার্বত্য চট্টগ্রামে কেএনএফের সন্ত্রাস বন্ধ করতে জরুরী ব্যবস্থা নিতে হবে : বিরোধী দলীয় নেতা

আপডেট সময় : ০৪:৫৬:০৬ অপরাহ্ন, শনিবার, ৬ এপ্রিল ২০২৪