ঢাকা ০৬:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাতক্ষীরায় অনলাইন জুয়াচক্রের হোতা সালাউদ্দিন আটক বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় দরপতন শেরপুরে পাগলা কুকুরের কামড়ে শিশুসহ ৮০ জন আহত শেখ হাসিনার শান্তিতে থাকার দাবি বিশ্বাসযোগ্য নয়: তথ্য উপদেষ্টা মিশিগান সিনেট নির্বাচন: জরিপে এগিয়ে ডেমোক্র্যাট প্রার্থী আল-সাইয়েদ তাহসিফ মৃত্যুর ঘটনা: ৩ দিনের নতুন রিমান্ডে বন্ধু দীপ তৃতীয় ভাষা হিসেবে ইতালীয় শেখানোর পরিকল্পনা সরকারের এনসিপির সংবাদ সম্মেলন, এলপিজির দাম বৃদ্ধির প্রতিবাদে খালি সিলিন্ডার নিয়ে দিল্লিতে মসজিদ উচ্ছেদ: বাস্তুচ্যুত ৭১৭ পরিবার, অনিশ্চিত ভবিষ্যৎ সীতাকুণ্ডে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত, সড়ক ও রেললাইন অবরোধ

ফেনীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত

  • আপডেট সময় : ০৭:৫২:২০ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
  • / 295
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

জেলায় আজ সদর ও ছাগলনাইয়া উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই ব্যক্তি নিহত হয়েছেন।
ফেনী সদরে নিহত শারমিন (৩০)কুমিল্লার লাঙ্গলকোট গোর্টশাল গ্রামের বেলালের স্ত্রী। অন্যদিকে, ছাগলনাইয়ায় নিহত হয়েছেন স্থানীয় বাসিন্দা টমটম চালক নুর ইসলাম (৫৫)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মোটরসাইকেলে করে কুমিল্লার লাঙ্গলকোট থেকে চট্টগ্রামের বারইয়ার হাটে যাচ্ছিলেন বেলাল ও তার স্ত্রী শারমিন। পথিমধ্যে দুপুর একটায় তারা ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কালিপাল, মধুপর এলাকায় এসে পৌঁছালে প্রধান সড়কের পাশের শাখা রাস্তা থেকে আসা একটি মোটরসাইকেলের সাথে তাদের মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয় । এসময় মোটর সাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন শারমিন। তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নেওয়ার হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ফেনী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম চৌধুরী সড়ক দুর্ঘটনায় এক নারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান ইমাম জানান, শুক্রবার বেলা ১১ টায় উপজেলার বল্লভপুর সড়কের মাথায় একটি সিএনজি-চালিত অটোরিকশার সাথে ব্যাটারিচালিত টমটমের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় টমটম চালক নুর ইসলাম নিহত হয়েছেন।
তিনি জানান, নিহতের মরদেহ ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে ক্ষতিগ্রস্ত টমটমটি উদ্ধার করা হয়েছে।
ফেনী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা.মো. আসিফ ইকবাল জানান, দুর্ঘটনায় নিহত একজন নারী ও একজন পুরুষের মরদেহ মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে তাদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ফেনীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত

আপডেট সময় : ০৭:৫২:২০ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪