ঢাকা ০৯:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান

ফেব্রুয়ারিতে রেমিট্যান্স এসেছে ১৫৬ কোটি ১২ লাখ ডলার

  • আপডেট সময় : ০৮:৪১:০৮ অপরাহ্ন, বুধবার, ১ মার্চ ২০২৩
  • / 126
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

দেশে গত ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স এসেছে ১৫৬ কোটি ১২ লাখ ডলার। ডলার প্রতি ১০৭ টাকা ধরা হলে বাংলাদেশী মুদ্রায় এর পরিমাণ হয় প্রায় ১৬ হাজার ৭০৫ কোটি টাকা।

বুধবার (১ মার্চ) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। তবে এটি চলতি বছরের জানুয়ারি মাসের চেয়ে ৩৯ কোটি ৭৬ লাখ ডলার কম।

প্রতিবেদনে জানানো হয়, ফেব্রুয়ারি মাসে বেসরকারি ব্যাংকের মাধ্যমে ১২৪ কোটি পাঁচ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। এছাড়া রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ২৭ কোটি ৫৭ লাখ ডলার। বিশেষায়িত এক ব্যাংকের মাধ্যমে এসেছে তিন কোটি ৮৮ লাখ ডলার। বিদেশী ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৬১ লাখ ডলার।

এর আগে চলতি বছর জানুয়ারি মাসে ১৯৫ কোটি ৮৮ লাখ ডলার রেমিট্যান্স এসেছিল। ওই হিসেবে ফেব্রুয়ারি মাসে ৩৯ কোটি ৭৬ লাখ ডলার কম এসেছে।

সামনে দু’টি বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর ও ঈদুল আজহা রয়েছে। এ কারণে আগামীতে রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি পাবে বলে ধারণা করা হচ্ছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি ২০২২-২৩ অর্থবছরের প্রথম ৮ মাসে (জুলাই-ফেব্রুয়ারি) মোট রেমিট্যান্স এসেছে এক হাজার ৪০১ কোটি ৩৩ লাখ ডলার। আগের অর্থবছরে একই সময় রেমিট্যান্স এসেছিল এক হাজার ৩৪৩ কোটি ৮৪ লাখ ডলার। ওই হিসাবে চলতি অর্থবছরের প্রথম ৮ মাসে ৫৭ কোটি ৪৮ লাখ মার্কিন ডলার বেশি এসেছে।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ফেব্রুয়ারিতে রেমিট্যান্স এসেছে ১৫৬ কোটি ১২ লাখ ডলার

আপডেট সময় : ০৮:৪১:০৮ অপরাহ্ন, বুধবার, ১ মার্চ ২০২৩