ঢাকা ০৫:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের হামলায় আহত ওয়াশিংটন পোস্টের সাংবাদিক কুমিল্লায় জমি নিয়ে বিরোধের জেরে যুবদল নেতার মৃত্যু পাবনায় ইয়াবা-গাঁজাসহ পাঁচ মাদক কারবারি গ্রেপ্তার নেত্রকোনায় সাংবাদিকের ওপর হামলা: তদন্তে মাঠে পুলিশ স্পেনের কাছে হুরজেট বিক্রির সংখ্যা বাড়াচ্ছে তুরস্ক মেয়ের জন্মদিন উপলক্ষে আবেগঘন পোস্ট দিলেন অভিনেতা অপূর্ব লেবাননে বিস্ফোরকবাহী ট্রাক জব্দ, কঠোর অবস্থানে যুক্তরাষ্ট্র রাশিয়ার কামচাতকায় ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প বোমা-ক্ষেপণাস্ত্র দিয়ে কাউকে দমন করা সম্ভব নয়: পেজেশকিয়ান নিরাপত্তা ঝুঁকিতে শাহ আমানত বিমানবন্দর: রানওয়েতে দফায় দফায় চুরি

বিপিসির দুর্নীতি-অব্যবস্থাপনা নিয়ন্ত্রণ করা গেলে জ্বালানির দাম বৃদ্ধির দরকার হতো না : সিপিডি

  • আপডেট সময় : ০৯:৩৪:১৯ অপরাহ্ন, বুধবার, ১০ অগাস্ট ২০২২
  • / 178
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) দুর্নীতি, চুরি ও অব্যবস্থাপনা নিয়ন্ত্রণ এবং রাষ্ট্রপরিচালিত সংস্থাটির দক্ষতা বৃদ্ধি করে সরকার জ্বালানির নজিরবিহীন মূল্যবৃদ্ধি এড়াতে পারত বলে দাবি করেছে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।

বুধবার রাজধানীর ধানমন্ডি কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এই পর্যবেক্ষণ দেয় থিংক ট্যাংকটি।

সিপিডির মতে, বাংলাদেশে প্রতি লিটার অকটেনের দাম প্রতিবেশী ভারতের দামের তুলনায় ১০ টাকা বেশি এবং ডিজেলের দাম ২ টাকা বেশি।

বৈশ্বিক আরএমজি বাজারে বাংলাদেশের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী ভিয়েতনামের তুলনায় অকটেনের দাম ২৯ টাকা এবং ডিজেলের দাম ১৬ টাকা বেশি।

এটি সরকারকে জ্বালানির মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার করার আহ্বান জানিয়ে বলেছে, এই বৃদ্ধি অর্থনীতিতে বহুগুণ প্রভাব ফেলবে।

সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খায়রুন বলেন, ‘জ্বালানির দাম বৃদ্ধি বর্তমান সাড়ে সাত শতাংশ মূল্যস্ফীতিকে আরো উচ্চতর পর্যায়ে নিয়ে যাবে।’

‘এখন কি নজিরহীন জ্বালানির মূল্যবৃদ্ধি এড়ানো যায়’ শীর্ষক একটি উপস্থাপনা করেছেন তিনি।

সূত্র : ইউএনবি

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বিপিসির দুর্নীতি-অব্যবস্থাপনা নিয়ন্ত্রণ করা গেলে জ্বালানির দাম বৃদ্ধির দরকার হতো না : সিপিডি

আপডেট সময় : ০৯:৩৪:১৯ অপরাহ্ন, বুধবার, ১০ অগাস্ট ২০২২