ঢাকা ০২:৪১ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠাবে সরকার, জানালেন প্রবাসী কল্যাণমন্ত্রী সেন্টমার্টিনের পথে কক্সবাজার থেকে যাত্রা করল পর্যটকবাহী ৩টি জাহাজ অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা করে শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম মরিশাসে কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু দেশের মাটিতে প্রথম ফাইফার, ইতিহাস গড়ে উচ্ছ্বসিত হাসান মাহমুদ রমজানের আগেই রাজধানীর বাজারে ছোলার দাম বাড়ল কেজিতে ১৫ টাকা দলের পারফরম্যান্সে খুশি কোচ থমাস ডুলি ভূমিধস জয়ের পর ডেমোক্রেটদের সামনে জীবনযাত্রার ব্যয় কমানোর বড় চ্যালেঞ্জ ভার্জিনিয়ায় স্ত্রী নিখোঁজের ঘটনায় আদালতে মুখ খুললেন অভিযোগে জড়িত ব্যক্তি নরেশ স্বাস্থ্য ব্যবস্থা পুনর্গঠনে সরকারের বিশাল কর্মপরিকল্পনা ও বাজেট বরাদ্দ

বোলার মিরাজ, এখন ব্যাটসম্যান মিরাজ

  • আপডেট সময় : ১২:১১:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর ২০২২
  • / 144
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

জাতীয় দলে মেহেদী মিরাজ সুযোগ পান ব্যাটিং অলরাউন্ডার হিসেবেই। তবে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে বল হাতে বেশি সাফল্য আসায় মুহূর্তেই পরিচয় বদলে যায় তার, সবার কাছে হয়ে যান পুরোদস্তুর বোলার। বল হাতেই তার প্রতি দলের বেশি চাওয়া দেখে, বোলার চরিত্রেই খেলতে থাকেন জাতীয় দলে।

তবে সময়ের সাথে সাথে নিজেকে খুঁজে পাওয়ার জোর চেষ্টা চালাচ্ছেন। ব্যাটিং সত্ত্বার প্রদর্শনী করছেন। ভারতের বিপক্ষে চলতি সিরিজটাই হয়তো মিরাজের চাওয়া পূরণ করে দিয়েছে। পুরো দুনিয়া এখন জানে, মিরাজ ব্যাটিংয়েও দলটির ভরসা হতে পারে। সংবাদ সম্মেলনেও পাওয়া গেছে তার রেশ, এসে শুনিয়েছেন পুরোদস্তুর ব্যাটার বনে যাওয়ার গল্প।

মিরাজ বলেন, ‘আমার যখন ক্রিকেট ক্যারিয়ার শুরু হয়েছে, তখন কিন্তু বোলার হিসেবেই হয়েছে টেস্ট থেকে। ব্যাটিং অনেক পরে করতাম। নিজেকে ওভাবেই মানসিকভাবে তৈরি করেছি যেহেতু বোলিং ভালো হচ্ছে। ব্যাটিংয়েও সুযোগ পাচ্ছিলাম না। এখন তো অনেক পরিপূর্ণ হয়েছি, অনেক দিন আন্তর্জাতিক ক্রিকেট খেলছি।’

মিরাজ আরো বলেন, ‘কিভাবে খেললে ভালো হবে, কোথায় উন্নতি করতে হবে সেসব নিয়েও কাজ করেছি। সবসময় চেষ্টা করি কিভাবে নিজেকে দিন দিন উন্নতি করা যায়। শুরুর দিকে ব্যাটিং খুব খারাপ ছিল। এখন ভালো হয়েছে এটা। কিন্তু ভালোর তো শেষ নেই। উন্নতির তো শেষ নেই। আন্তর্জাতিক ক্রিকেট খেলতে গেলে আপনার ডে বাই ডে সবসময় উন্নতি করতে হবে’। নিজেকে মানসিকভাবে সেরকম তৈরির চেষ্টার কথাও জানা তিনি।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বোলার মিরাজ, এখন ব্যাটসম্যান মিরাজ

আপডেট সময় : ১২:১১:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর ২০২২