ঢাকা ০৬:০৬ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চকরিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ প্রাণ হারালেন দুইজন আর্থিক দুর্নীতির চেয়ে বুদ্ধিবৃত্তিক ক্ষতি বিচার বিভাগে বেশি: আইনমন্ত্রী সৌদি রুটে ফ্লাইট বাতিলের সময় বাড়াল ইতিহাদ ও ফ্লাইদুবাই সোনাদিয়া সমুদ্রবন্দর না হওয়ায় বড় কৌশলগত সুযোগ হারিয়েছে বাংলাদেশ অর্থমন্ত্রী -: বিগত সরকারের আমলে জিডিপি’র হিসাবে গরমিল পাওয়া গেছে ইসরাইলি নির্বাচনের ফল চ্যালেঞ্জ করে আদালতে লিকুদ পার্টি প্রকৃত সফলতার পথে মুমিনের জীবনযাপনের ৮টি মৌলিক গুণ নাশকতা ও আতঙ্ক ছড়াতে বাসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি ইয়েমেনে সৌদি বিমান হামলায় ৩৩ জনের প্রাণহানি ঢাকা মহানগর উত্তর যুবদলের আংশিক আহ্বায়ক কমিটি গঠিত

ভোলায় ইলিশা-১ গ্যাস কূপ থেকে উৎপাদন পরীক্ষা শুরু

  • আপডেট সময় : ০৩:৩৫:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ মে ২০২৩
  • / 166
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ভোলার উপজেলা সদরের ইলিশা-১ গ্যাস কূপ থেকে গ্যাস উৎপাদন পরীক্ষা শুরু করা হয়েছে। সোমবার রাত সাড়ে ৯টায় এ কার্যক্রম শুরু করে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বাপেক্স্র)।

জানা যায়, ৩ হাজার ২৫০ থেকে ৩ হাজার ২৫৪ মিটার গভীরে গ্যাস উত্তোলন হচ্ছে। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টা এ কার্যক্রম চলবে। একইসাথে ভবিষ্যতে গ্যাস উৎপাদনের জন্য কূপের মধ্যে সকল যন্ত্রপাতি স্থাপন করা হয়েছে।

এর আগে কূপটিতে গ্যাসের স্তর নিশ্চিত করতে ৩টি ডিএসটি (ড্রিল স্টেম টেস্ট) পরীক্ষা করে সফলতা আসে। যার প্রথম ডিএসটি করা হয় ২৮ এপ্রিল, দ্বিতীয় ডিএসটি ৭ মে ও ১৫ মে তৃতীয় ডিএসটি পরীক্ষা করা হয়। আশা করা হচ্ছে, নতুন এ গ্যাস কূপ থেকে দৈনিক ২০ মিলিয়ন বা ২ কোটি ঘনফুট গ্যাস উত্তোলন সম্ভব এবং কূপটিতে ২০০ বিসিএফ গ্যাসের মজুদ রয়েছে।

বাপেক্স’র ভূ-তাত্ত্বিক বিভাগের মহা ব্যবস্থাপক মো: আলমগীর হোসেন আজ সকালে বাসস’কে জানান, এর আগে আমরা ৩টি ডিএসটির’র মাধ্যমে গ্যাসের উপস্থিতি নিশ্চিত করেছিলাম ইলিশা-১ কূপে। এতে করে গ্যাসের স্তরের ব্যাপারে ধারণা পেয়েছি। এখন ডিএসটির যন্ত্র উঠিয়ে গ্যাস উৎপাদনের নতুন যন্ত্র স্থাপন করা হয়েছে কূপে। ফলে গ্যাস উৎপাদন হচ্ছে। এটি তারই একটি উৎপাদন পরীক্ষা। পরীক্ষা শেষ হলে কার্যক্রম বন্ধ করে রাখা হবে। কূপটি থেকে পাইপ লইনে গ্যাস সংযোগ দেয়ার জন্য প্রস্তুত রাখা হবে।

তিনি জানান, বর্তমানে কূপের উপরে ১০ হাজার পিএসআই প্রেসার দেয়, সেই প্রেসার দিয়ে যাতে গ্যাসটা ধাক্কা না মারতে পারে, তাই ওয়েল হেড যন্ত্র কূপের উপর বসিয়ে আমাদের পরীক্ষা চলছে। ধীরে ধীরে গ্যাসের পানিসহ অনান্য উপাদন পরিষ্কার হয়ে পিওর গ্যাস আসবে।

তিনি আরো জানান, আমাদের গ্যাস প্রসেস করার জন্য ৬০ মিলিয়ন ঘনফুটের প্রসেস প্লান্ট কেনার পক্রিয়া চলছে।
সূত্র : বাসস

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ভোলায় ইলিশা-১ গ্যাস কূপ থেকে উৎপাদন পরীক্ষা শুরু

আপডেট সময় : ০৩:৩৫:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ মে ২০২৩