ঢাকা ০৬:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

মে মাসে মূল্যস্ফীতি ৯.৯৪ শতাংশ

  • আপডেট সময় : ১০:০৬:৩৬ অপরাহ্ন, সোমবার, ৫ জুন ২০২৩
  • / 145
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

মে মাসে সাধারণ পয়েন্ট টু পয়েন্ট মূল্যস্ফীতির হার বেড়েছে। এটি এপ্রিলের ৯.২৪ শতাংশ পয়েন্ট থেকে ৯.৯৪ শতাংশ পয়েন্টে পৌঁছেছে। মূলত খাদ্য ও খাদ্যবহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি বৃদ্ধির কারণে এমনটা হয়েছে।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) মাসিক ভোক্তা মূল্য (সিপিআই) সূচক অনুযায়ী, মে মাসে পয়েন্ট টু পয়েন্ট খাদ্য মূল্যস্ফীতি এপ্রিলে ৮.৮৪ শতাংশ পয়েন্ট থেকে বেড়ে ৯.২৪ শতাংশে দাঁড়িয়েছে।

অন্যদিকে, পয়েন্ট টু পয়েন্ট খাদ্যবহির্ভূত পণ্যের মূল্যস্ফীতিও এপ্রিলে ৯.৭২ শতাংশ পয়েন্ট থেকে বেড়ে মে মাসে ৯.৯৬ শতাংশ পয়েন্টে দাঁড়িয়েছে।

বিবিএসের তথ্যে জানা গেছে, মে মাসে গ্রামীণ এলাকায় সাধারণ মূল্যস্ফীতি এপ্রিলে ৮.৯২ শতাংশ থেকে বেড়ে ৯.৮৫ শতাংশে দাঁড়িয়েছে।

এছাড়া মে মাসে শহরাঞ্চলে সাধারণ মূল্যস্ফীতি এপ্রিলে ৯.৬৮ শতাংশ পয়েন্ট থেকে বেড়ে ৯.৯৭ শতাংশে দাঁড়িয়েছে।

বিবিএসের তথ্যে দেখা গেছে, মে মাসে জাতীয় মজুরি সূচকের হার এপ্রিলে ৭.২৩ শতাংশ থেকে ৭.৩২ শতাংশ বেড়েছে।

সূত্র : বাসস

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মে মাসে মূল্যস্ফীতি ৯.৯৪ শতাংশ

আপডেট সময় : ১০:০৬:৩৬ অপরাহ্ন, সোমবার, ৫ জুন ২০২৩