ঢাকা ০৪:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তাহসিফ মৃত্যুর ঘটনা: ৩ দিনের নতুন রিমান্ডে বন্ধু দীপ তৃতীয় ভাষা হিসেবে ইতালীয় শেখানোর পরিকল্পনা সরকারের এনসিপির সংবাদ সম্মেলন, এলপিজির দাম বৃদ্ধির প্রতিবাদে খালি সিলিন্ডার নিয়ে দিল্লিতে মসজিদ উচ্ছেদ: বাস্তুচ্যুত ৭১৭ পরিবার, অনিশ্চিত ভবিষ্যৎ সীতাকুণ্ডে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত, সড়ক ও রেললাইন অবরোধ বিচারক হওয়ার স্বপ্ন পূরণে অদম্য পথচলা জয়পুরহাটের বিউটির গ্রীষ্মের আগেই জাতীয় গ্রিডে ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ যুক্ত হবে শাহজালালে সোনা পাচারের সময় ৫ কোটির ডিম জব্দ নাবলুসে ইউসুফ (আ.)-এর মাজার ঘিরে ইসরায়েলি বাহিনীর অভিযান স্বরাষ্ট্রমন্ত্রী: রাজনৈতিক উদ্দেশ্যে পোশাকশিল্পে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে

রাজধানীর ৫ বধ্যভূমিতে আর্টক্যাম্প অনুষ্ঠিত

  • আপডেট সময় : ০৭:৩৩:৩০ অপরাহ্ন, শনিবার, ২৩ মার্চ ২০২৪
  • / 280
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

২৫ মার্চকে আন্তর্জাতিক গণহত্যা দিবস স্বীকৃতির দাবিতে ৫০ জন চারুশিল্পীকে নিয়ে রাজধানীর পাঁচ বধ্যভূমিতে আর্টক্যাম্পের আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি।
এরই অংশ হিসেবে আজ সকাল ১১ টা থেকে একযোগে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন, মিরপুর জল্লাদখানা, রায়েরবাজার বধ্যভূমি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল এবং জগন্নাথ হলে আর্টক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
দিনব্যাপী এসব আর্ট ক্যাম্পে শিল্পী হাশেম খান, বীরেন সোম, মলয় বালা, নিসার হোসেন, রোকেয়া সুলতানা, সামিনা নাফিজ, আব্দুল মান্নান, ফরিদা জামান, কামাল পাশা চৌধুরী এবং শিল্পী মোহাম্মদ ইউনুসসহ ৫০ জন দেশ বরেণ্য ও বিশিষ্ট ও প্রতিশ্রুতিশীল চারুশিল্পী মুক্তিযুদ্ধ ও গণহত্যার উপর ছবি আঁকেন । এসব ছবি বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে সংরক্ষন ও প্রদর্শনীর আয়োজন করা হবে।
এদিকে আগামী ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। কর্মসূচির মধ্যে রয়েছে সেমিনার, সংলাপ, আর্ট ক্যাম্প, চারুকলা, গণহত্যার পরিবেশ থিয়েটার প্রযোজনার পোস্টার ও আলোকচিত্র প্রদর্শনী এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রাজধানীর ৫ বধ্যভূমিতে আর্টক্যাম্প অনুষ্ঠিত

আপডেট সময় : ০৭:৩৩:৩০ অপরাহ্ন, শনিবার, ২৩ মার্চ ২০২৪