ঢাকা ০৯:৫১ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার যেকোনো মূল্যে রক্ষা করব: প্রধানমন্ত্রী রান্নার অ্যালুমিনিয়াম পাত্রে সিসার ঝুঁকি: মিলছে না সমাধান সেবায় রূপান্তরই মূল লক্ষ্য, জানালেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় ফ্লাই দুবাইয়ের দুই রুটে ফ্লাইট স্থগিত প্রধানমন্ত্রীর উপদেষ্টা জহির উদ্দিন স্বপনের সঙ্গে বায়োফার্মার এমডির সৌজন্য সাক্ষাৎ ওয়েলিংটনে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের জয় ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দেয়া হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান ডিসেম্বরে কেউ আসতে চাইলে প্রস্তুত, হুশিয়ারি দিলেন নাহিদ ইসলাম আপা আসার সুযোগ নেই, এলেও ফাঁসির মঞ্চ প্রস্তুত: নাহিদ ইসলাম গণতান্ত্রিক অগ্রযাত্রা থামাতে চাইছে বিদেশের অপশক্তি: রুহুল কবির রিজভী

শিশু ধর্ষণ মামলায় ১ জনের যাবজ্জীবন

  • আপডেট সময় : ০৯:৩৫:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অক্টোবর ২০২২
  • / 145
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

রাজধানীর বাড্ডায় ছয় বছরের শিশুকে ধর্ষণের দায়ে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

সাজাপ্রাপ্ত আসামির নাম ইউনুচ মাতব্বর (৫৫)।

মঙ্গলবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর বিচারক বেগম সাবেরা সুলতানা খানম এ রায় ঘোষণা করেন। রায়ে তাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ছয় মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেয়া হয়েছে। আদালত সূত্র বিষয়টি জানায়।

আদালত আজ আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করে।

মামলার সূত্রে জানা যায়, আসামি ইউনুস মাতব্বর বাড্ডার একটা গ্যারেজে কাজ করতেন। ভুক্তভোগী তার প্রতিবেশী ছিল। ২০১৬ সালের ২ ফেব্রুয়ারি ইউনুস ভুক্তভোগী শিশুকে ডেকে নিয়ে ধর্ষণ করে। এ ঘটনায় রাজধানীর বাড্ডা থানায় ভুক্তভোগীর পরিবার একটি মামলা করে।
২০১৬ সালের ৮ মার্চ মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক শরিফুল ইসলাম আদালতে অভিযোগ পত্র দাখিল করেন। একই বছরের ১৮ সেপ্টেম্বর আদালত আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরু করে। এ মামলায় সাতজনের সাক্ষ্যগ্রহণ করে আদালত।

মামলার সাক্ষ্য গ্রহণ, আলামত, তথ্য ও উপাত্ত বিশ্লেষণ করে আজ এ রায় ঘোষণা করা হয়।

সূত্র : বাসস

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

শিশু ধর্ষণ মামলায় ১ জনের যাবজ্জীবন

আপডেট সময় : ০৯:৩৫:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অক্টোবর ২০২২