ঢাকা ০৩:০১ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠাবে সরকার, জানালেন প্রবাসী কল্যাণমন্ত্রী সেন্টমার্টিনের পথে কক্সবাজার থেকে যাত্রা করল পর্যটকবাহী ৩টি জাহাজ অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা করে শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম মরিশাসে কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু দেশের মাটিতে প্রথম ফাইফার, ইতিহাস গড়ে উচ্ছ্বসিত হাসান মাহমুদ রমজানের আগেই রাজধানীর বাজারে ছোলার দাম বাড়ল কেজিতে ১৫ টাকা দলের পারফরম্যান্সে খুশি কোচ থমাস ডুলি ভূমিধস জয়ের পর ডেমোক্রেটদের সামনে জীবনযাত্রার ব্যয় কমানোর বড় চ্যালেঞ্জ ভার্জিনিয়ায় স্ত্রী নিখোঁজের ঘটনায় আদালতে মুখ খুললেন অভিযোগে জড়িত ব্যক্তি নরেশ স্বাস্থ্য ব্যবস্থা পুনর্গঠনে সরকারের বিশাল কর্মপরিকল্পনা ও বাজেট বরাদ্দ

শুরুটা ভালো হলো না বাংলাদেশের

  • আপডেট সময় : ০৬:৪০:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর ২০২২
  • / 134
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হলো না বাংলাদেশের। ৫ রান তুলতেই ২ উইকেট হারিয়ে বসল তারা।

মোহাম্মদ সিরাজের বলে শূন্য হাতে ফিরলেন ওপেনার নাজমুল হোসেন শান্ত। এক ওভার পরেই মাঠ ছাড়লেন ইয়াসির আলী। ৪ রান করে উমেষ যাদবের বলে ফিরলেন তিনি।

বাংলাদেশের সংগ্রহ এখন ২ উইকেট হারিয়ে ৫ ওভারে ৮ রান। ক্রিজে আছেন ওপেনার জাকির হাসান ও লিটন দাস।

এর আগে ৪০৪ রানে প্রথম ইনিংস শেষ হয় ভারতের। গতকাল টস জিতে সিরিজের প্রথম টেস্টে ব্যাট করতে নামে ভারত। দিনশেষে তাদের সংগ্রহ ছিল ৬ উইকেটে ২৭৮ রান।

সকালে ব্যাট করতে নেমে শ্রেয়াস আইয়ারকে ৮৬ রানে সাজঘরে ফেরান এবাদত হোসেন।

এরপর জুটি বাধে রবিচন্দ্রন অশ্বিন ও কুলদীপ যাদব। এ জুটির সংগ্রহ যখন শতকের পথে তখন ভাঙন ধরান মেহেদী হাসান মিরাজ। সাজঘরে ফেরান অশ্বিনকে। ১১৩ বলে দুই বাউন্ডারি ও দুই ছক্কায় তার সংগ্রহ তখন ৫৮ রান। পরের ওভারেই তাইজুলের বলে ফিরেন যাদব। রানের চাকা সচল তখনো। ক্রিজে ছিলেন উমেষ যাদব ও মোহাম্মদ সিরাজ। দলের সংগ্রহ ৪০০ ছাড়ান এই জুটি। তবে কিছু দুর যেতেই মিরাজের আঘাতে সমাপ্তি হয় ভারতের বিশাল সংগ্রহের। সিরাজ সাজঘরে ফিরেন ৪ রান নিয়ে। প্রথম ইনিংসে ভারতের সংগ্রহ দাঁড়ায় ৪০৪ রান।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ চারটি উইকেট শিকার করেন তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

শুরুটা ভালো হলো না বাংলাদেশের

আপডেট সময় : ০৬:৪০:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর ২০২২