ঢাকা ০৫:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের হামলায় আহত ওয়াশিংটন পোস্টের সাংবাদিক কুমিল্লায় জমি নিয়ে বিরোধের জেরে যুবদল নেতার মৃত্যু পাবনায় ইয়াবা-গাঁজাসহ পাঁচ মাদক কারবারি গ্রেপ্তার নেত্রকোনায় সাংবাদিকের ওপর হামলা: তদন্তে মাঠে পুলিশ স্পেনের কাছে হুরজেট বিক্রির সংখ্যা বাড়াচ্ছে তুরস্ক মেয়ের জন্মদিন উপলক্ষে আবেগঘন পোস্ট দিলেন অভিনেতা অপূর্ব লেবাননে বিস্ফোরকবাহী ট্রাক জব্দ, কঠোর অবস্থানে যুক্তরাষ্ট্র রাশিয়ার কামচাতকায় ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প বোমা-ক্ষেপণাস্ত্র দিয়ে কাউকে দমন করা সম্ভব নয়: পেজেশকিয়ান নিরাপত্তা ঝুঁকিতে শাহ আমানত বিমানবন্দর: রানওয়েতে দফায় দফায় চুরি

ষোড়শ সংশোধনী রায়ের রিভিউ আবেদন শুনানির কার্যতালিকায়

  • আপডেট সময় : ০১:১৭:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অক্টোবর ২০২২
  • / 156
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

বহুল আলোচিত বিচারপতিদের অপসারণের ক্ষমতা সংসদের হাতে এনে সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ও বাতিল ঘোষণা করে দেয়া আপিল বিভাগের রায় রিভিউ আবেদন শুনানির জন্য কার্যতালিকায় এসেছে।

সুপ্রিমকোর্টের ওয়েবসাইটে প্রকাশিত আপিল বিভাগের আজ বৃহস্পতিবারের কার্যতালিকায় রিভিউ আবেদনটি শুনানির জন্য ২২৭ নম্বর ক্রমিকে রয়েছে।

গত ৮ আগস্ট আপিল বিভাগের চেম্বার কোর্ট বিচারপতি এম. ইনায়েতুর রহিম ষোড়শ সংশোধনী অবৈধ এবং বাতিল ঘোষণা করে দেয়া আপিল বিভাগের রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন শুনানির জন্য ২০ অক্টোবর দিন ধার্য করেন। সে অনুয়ায়ি বিষয়টি আজ কার্যতালিকায় এসেছে।

বিচারপতিদের অপসারণের ক্ষমতা সংসদের হাতে এনে সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ও বাতিল ঘোষণা করে দেয়া আপিল বিভাগের রায় রিভিউ চেয়ে ২০১৭ সালের ২৪ ডিসেম্বর আবেদন দাখিল করা হয়।

আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় রাষ্ট্রপক্ষ ৯০৮ পৃষ্ঠার এ রিভিউ আবেদনে ষোড়শ সংশোধনীর পক্ষে ৯৪টি যুক্তি দেখিয়ে আপিল বিভাগের রায় বাতিল চাওয়া হয়েছে।

২০১৭ সালের ৩ জুলাই আপিল বিভাগ ষোড়শ সংশোধনী অবৈধ ও বাতিল ঘোষণা করে রায় দেন।

২০১৭ সালের ৮ মে ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে আপিল শুনানি শুরু হয়। আপিল শুনানিতে ১০ জন বিশিষ্ট আইনজীবী অ্যামিকাস কিউরি (আদালতের বন্ধু) হিসেবে বিষয়টি নিয়ে আদালতে মত দেন।

অ্যামিকাস কিউরিগন ছিলেন ড. কামাল হোসেন, ব্যারিস্টার এম. আমীর-উল ইসলাম, টিএইচ খান, ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ, আজমালুল হোসেন কিউসি, জ্যেষ্ঠ আইনজীবী এম আই ফারুকী, আব্দুল ওয়াদুদ ভূঁইয়া, জেনারেল এ এফ এম হাসান আরিফ ফিদা এম কামাল, এ জে মোহাম্মদ আলী।

২০১৬ সালের ৫ মে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী, বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বিশেষ বেঞ্চ সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে ষোড়শ সংশোধনী অবৈধ বলে রায় ঘোষণা করেন। ২০১৬ সালের ১১ আগস্ট হাইকোর্টের পূর্ণাঙ্গ রায়টি প্রকাশ করা হয়।

সূত্র : বাসস

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ষোড়শ সংশোধনী রায়ের রিভিউ আবেদন শুনানির কার্যতালিকায়

আপডেট সময় : ০১:১৭:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অক্টোবর ২০২২