ঢাকা ০৪:২৭ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাসিনা দেশের ইতিহাসকে একদলীয় দৃষ্টিভঙ্গিতে সীমাবদ্ধ রাখতে চেয়েছিল : রিজভী বিগত ১৭ বছরে বিরোধীমতের সাড়ে ৪ হাজার মানুষকে বিচারবহির্ভূত হত্যা করা হয়েছে : আইনমন্ত্রী প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা এক লাফে ৩ শতাংশের বেশি বাড়লো স্বর্ণের দাম শিশু-কিশোরদের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার বার্তা প্রধানমন্ত্রীর দেশের চাহিদা মিটিয়ে রপ্তানিমুখী হচ্ছে প্রাণিসম্পদ খাত: প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ: বগুড়ায় বিএনপি নেতা মিজান বহিষ্কার সাবেক এমপি আনারের মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিন গ্রেপ্তার ১০টি বোয়িং ড্রিমলাইনার কিনছে মালয়েশিয়া এয়ারলাইন্স সিলেটে সুরমা নদী থেকে মা ও শিশুকন্যার মৃত অবস্থায় পাওয়ার ঘটনায়

সিরিজ হার নিয়েই দেশে ফিরছেন রোহিতসহ দু’জন

  • আপডেট সময় : ১২:০১:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর ২০২২
  • / 148
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

দলের প্রয়োজনে ভাঙা হাতেই ব্যাট চেপে রোহিত শর্মা নেমে এসেছিলেন মাঠে। দলকে পৌঁছে দিয়েছিলেন জয়ের দ্বারপ্রান্তেও। তবে সেই জয় আর পাওয়া হয়নি, শেষ হাসি হাসা হয়নি। ভাঙা হাতে তার ২৮ বলে ৫১ রানের ইনিংসটা বৃথা গেলেও হয়ে থাকলো ভারতের বড় পাওয়া। শেষ বলে ৬ রানের সমীকরণ না মেলাতে পারা ৫ রানে হেরে যায় ভারত দল।

ম্যাচ ও সিরিজ হারার পর ভারত হারিয়ে ফেললো অধিনায়ক রোহিত শর্মাকেও। সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে খেলা হচ্ছে না ভারত অধিনায়কের। বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হতে মুম্বাইয়ে ফিরে যাচ্ছেন রোহিত শর্মা।

সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন ভারতের প্রধান কোচ রাহুল দ্রাবিড়।

বাংলাদেশের ইনিংসের দ্বিতীয় ওভারেই চোট পান রোহিত শর্মা। সিরাজের অফ স্টাম্পের বাইরের ভেতরে ঢোকা বল এনামুল হক বিজয়ের ব্যাটের হাতলে লেগে বল চলে যায় দ্বিতীয় স্লিপে থাকা রোহিতের কাছে। তবে সেটি লুফে নিতে পারেননি ভারতের অধিনায়ক। উল্টো বাঁ হাতের বুড়ো আঙুলে চোট পেয়ে মাঠ ছাড়তে হয়েছে রোহিতকে।

চোট পেয়ে ততক্ষণাৎ মাঠ ছাড়েন তিনি। ছাড়তে হয় স্টেডিয়ামও। চোটের অবস্থা জানতে খেলা চলাকালীনই হাসপাতালে পাঠানো হয় রোহিতকে। যেখানে এক্স-রে করানো হয় রোহিতের। চিড় ধরা না পড়লেও দেখা যায় আঙুলের হাড় সরে গিয়েছে। এমন অবস্থাতেও দলের প্রয়োজনে শেষ দিকে এসে ব্যাটিংয়ে নামেন রোহিত। তবে খুব চেষ্টা করেও জয়ের বন্দরে নোঙর করতে পারেননি দলকে।

রোহিত শর্মার সাথে ফিরে যাবেন আরো দুই ভারতীয় ক্রিকেটার। চোটে পড়ে শেষ ওয়ানডে থেকে ছিটকে গেছেন কুলদীপ সেন ও দীপক চাহার। প্রথম ম্যাচে চোট পাওয়ায় দ্বিতীয় ওয়ানডেতে খেলা হয়নি কুলদীপের। আর দ্বিতীয় ওয়ানডে বোলিং করার সময় হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছেন দীপক। যদিও চোট নিয়েই ব্যাটিং করেছেন তিনি। তবে শেষ ম্যাচ থেকে ছিটকে যেতে হয়েছে তাকে।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সিরিজ হার নিয়েই দেশে ফিরছেন রোহিতসহ দু’জন

আপডেট সময় : ১২:০১:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর ২০২২