ঢাকা ০২:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সীতাকুণ্ডে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত, সড়ক ও রেললাইন অবরোধ বিচারক হওয়ার স্বপ্ন পূরণে অদম্য পথচলা জয়পুরহাটের বিউটির গ্রীষ্মের আগেই জাতীয় গ্রিডে ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ যুক্ত হবে শাহজালালে সোনা পাচারের সময় ৫ কোটির ডিম জব্দ নাবলুসে ইউসুফ (আ.)-এর মাজার ঘিরে ইসরায়েলি বাহিনীর অভিযান স্বরাষ্ট্রমন্ত্রী: রাজনৈতিক উদ্দেশ্যে পোশাকশিল্পে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে তিন মাসে ভোক্তা অধিদপ্তরের অভিযানে আদায় ৫ কোটি ৩৫ লাখ টাকা হরমুজ প্রণালিতে ইরানের লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের হামলা, কেশমে তীব্র বিস্ফোরণ শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল পরিচালনায় জাপানের কঠিন শর্ত মানল বাংলাদেশ যুক্তরাষ্ট্রে হ্যালোইন উৎসবে বন্দুক হামলায় ঝরল ২৪ প্রাণ

সুশিক্ষিত হয়ে নতুন প্রজন্মকে দেশ সেবায় ভূমিকা রাখতে হবে: এনামুল হক শামীম

  • আপডেট সময় : ১১:১৫:৩৩ অপরাহ্ন, বুধবার, ২০ মার্চ ২০২৪
  • / 227
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

সাবেক পানি সম্পদ উপমন্ত্রী ও শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য একেএম এনামুল হক শামীম বলেছেন, আজকের নতুন প্রজন্মই আগামী দিনের কর্ণধার। তাই বিশ্বমানের শিক্ষায় সুশিক্ষিত হয়ে দেশ সেবায় ভূমিকা রাখতে হবে।
বুধবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে আয়োজিত ঢাবিতে অধ্যায়নরত শরীয়তপুরের শিক্ষার্থীদের সংগঠন কীর্তিনাশার ইফতার মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এনামুল হক শামীম বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ করেছেন। এবার লক্ষ্য স্মার্ট বাংলাদেশ গড়ার। আর স্মার্ট বাংলাদেশ গড়তে ও নতুন প্রজন্মকে সুশিক্ষিত করতে তিনি শিক্ষার জন্য প্রতিবছর বাজেটে সর্বোচ্চ বরাদ্দ রাখছেন। কারণ একটি দেশ ও জাতির উন্নয়নে শিক্ষার বিকল্প নেই। শিক্ষা ছাড়া কোন জাতি উন্নতির চরম শিখরে পৌঁছাতে পারে না।
ছাত্রলীগের সাবেক সভাপতি এনামুল হক শামীম বলেন, জিয়াউর রহমান ও খালেদা জিয়া ছাত্রদের হাতে অস্ত্র তুলে দিয়েছিলেন। তাদের আমলে দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিলেন। ওই সময়ে দেশের বিশ্ববিদ্যালয়গুলো অস্ত্রের ঝনঝনানিতে পরিণত হয়েছিল। আর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ১৯৯৫ সালের ১২ সেপ্টেম্বর শাপলা চত্বরে ছাত্রদের হাতে বই-খাতা-কলম তুলে দিয়ে বলেছিলেন ‘অস্ত্র নয় বই কাগজ-কলমই হচ্ছে ছাত্রদের প্রকৃত হাতিয়ার।’
গত ১৫ বছরে বিশ্ববিদ্যালয়গুলোতে অস্ত্রের ঝনঝনানি নেই। বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া শেখ হাসিনা সরকারের অনন্য কৃতিত্ব। তার কারণেই দেশে নতুন নতুন বিশ্ববিদ্যালয় হচ্ছে।
আওয়ামী লীগের সাবেক এই সাংগঠনিক সম্পাদক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন করার ফলে আজকের শিক্ষার্থীরা বাংলাদেশের যেকোনো অঞ্চলে বসবাস করে প্রযুক্তিগত জ্ঞান অর্জনের মাধ্যমে নিজেদেরকে স্বাবলম্বী করতে পারছেন। আমরা এমন একটি বাংলাদেশ দেখতে চাই যেখানে শিক্ষার্থীরা চাকরির পেছনে না ছুটে প্রযুক্তি বিষয়ক উদ্যোক্তা হবে। সে ক্ষেত্রে বাংলাদেশের অপার সম্ভাবনা রয়েছে।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন প্রজন্ম নিয়ে ভাবেন। তিনি একটা স্মার্ট বিশ্বমানের শিক্ষা ব্যবস্থা তৈরিতে কাজ করে চলেছেন। শিক্ষার্থীদের বঙ্গবন্ধু, মহান মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের প্রশ্নে কারো সঙ্গে আপোস করা যাবে না।
কীর্তিনাশার সভাপতি সাব্বির হোসাইন খোকার সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপু। অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক আখতার হোসেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক ডা. হেলাল উদ্দিন ও কীর্তিনাশার সাধারণ সম্পাদক তানভীর আহম্মেদ প্রমুখ।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সুশিক্ষিত হয়ে নতুন প্রজন্মকে দেশ সেবায় ভূমিকা রাখতে হবে: এনামুল হক শামীম

আপডেট সময় : ১১:১৫:৩৩ অপরাহ্ন, বুধবার, ২০ মার্চ ২০২৪