ঢাকা ০৮:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান

স্বর্ণের দাম আরো কমানো হলো

  • আপডেট সময় : ১০:৩৮:০৫ অপরাহ্ন, বুধবার, ২২ মার্চ ২০২৩
  • / 122
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

এক দিনের ব্যবধানে দেশের বাজারে আবারো কমানো হয়েছে স্বর্ণের দাম। বৃহস্পতিবার থেকে স্বর্ণের নতুন দাম কার্যকর করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

ভালো মানের প্রতি ভরিতে এক হাজার ১৬৭ টাকা কমানো হয়েছে। আগে দাম ছিল ৯৭ হাজার ৬২৮ টাকা। নতুন দাম নির্ধারণ করা হয়েছে ৯৬ হাজার ৪৬১ টাকা।

বুধবার বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমেছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনে দেশের বাজারে স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে। আগামীকাল বৃহস্পতিবার (২৩ মার্চ) থেকে সারাদেশে নতুন দর কার্যকর হবে।

নতুন দাম অনুযায়ী, আগামীকাল বৃহস্পতিবার (২৩ মার্চ) থেকে ভা‌লো মা‌নের ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণ ৯৬ হাজার ৪৬১ টাকা বিক্রি হবে।

২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দামে এক হাজার ১০৮ টাকা কমানো হয়েছে। নতুন দাম নির্ধারণ করা হয়েছে ৯২ হাজার ৮৭ টাকা।

১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দামে ৯৯১ টাকা কমানো হয়েছে। এখন তা বিক্রি হবে ৭৮ হাজার ৯০৭ টাকায়।

সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণে ৭৫৮ টাকা কমানো হয়েছে। এখন তা ৬৫ হাজার ৭৮৫ টাকায় বিক্রি হবে।

দেশের বাজারে স্বর্ণের দাম কমা‌নো হ‌লেও অপরিবর্তিত রাখা হয়েছে রূপার দাম। ক্যাটাগরি অনুযায়ী, ২২ ক্যারেটের রূপার দাম প্রতি ভ‌রি এক হাজার ৭১৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

২১ ক্যারেটের রূপার দাম এক হাজার ৬৩৩ টাকা।

১৮ ক্যারেটের রূপার দাম ১৪০০ টাকা।

সনাতন পদ্ধতির রূপার দাম ১০৫০ টাকায় অপরিবর্তিত রয়েছে।

উল্লেখ্য, এর আগে মঙ্গলবার (২১ মার্চ) ভালো মানের প্রতি ভরি স্বর্ণের দাম এক হাজার ১৬৬ টাকা ক‌মি‌য়ে নতুন দাম নির্ধারণ করা হ‌য় ৯৭ হাজার ৬২৮ টাকা।

এর আগে গত ১৮ মার্চ ভরি প্রতি স্বর্ণের দাম সাত হাজার ৬৯৮ টাকা বাড়িয়ে ৯৮ হাজার ৭৯৪ টাকা নির্ধারণ করেছিল বাজুস।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

স্বর্ণের দাম আরো কমানো হলো

আপডেট সময় : ১০:৩৮:০৫ অপরাহ্ন, বুধবার, ২২ মার্চ ২০২৩