ঢাকা ০৫:০৮ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাওহিদ হৃদয়ের রেকর্ডময় ডাবল সেঞ্চুরিতে লিড শ্রীপুরে আলোচনা সভা: জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ইরানের পরমাণু তথ্য দিলে ২ কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের আর্থিক সংকটে চীনের তিন শীর্ষ উড়োজাহাজ পরিবহন সংস্থা জামালপুরে ট্রাকচাপায় এক পরিবারের তিন সদস্যসহ নিহত ৪ বিএনপি ব্যর্থ আওয়ামী লীগ, দাবি হাসনাত আব্দুল্লাহর স্থানীয় সরকার নির্বাচন নিয়ে নতুন কৌশলে জামায়াত ও এনসিপি জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনে চসিক প্রশাসকের শ্রদ্ধা ট্রাম্পের হুমকির মুখে কূটনৈতিক তৎপরতা বাড়াল ইরান, পাশে রাশিয়া বিমানবন্দরের চার্জ ৩৩ শতাংশ পর্যন্ত বাড়ানোর পরিকল্পনা বেবিচকের

স্বর্ণের দাম কমলো

  • আপডেট সময় : ১০:৪৭:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ অগাস্ট ২০২২
  • / 318
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। ভালো মানের স্বর্ণের দাম ভরিতে কমানো হয়েছে ২ হাজার ২৭৮ টাকা। আগামীকাল বৃহস্পতিবার থেকে সারা দেশে নতুন এই দাম কার্যকর হবে। নতুন দাম হিসাবে বৃহস্পতিবার থেকে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ৮২ হাজার ৫৬ টাকা। যা বুধবার পর্যন্ত ছিল ৮৪ হাজার ৩৩১ টাকা।

বুধবার বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম কমেছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ জুয়েলারি সমিতি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে।

বাজুসের নতুন ঘোষণা অনুযায়ী ১৮ আগস্ট থেকে থেকে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণ কিনতে খরচ পড়বে ৮২ হাজার ৫৬ টাকা। ২১ ক্যারেটের স্বর্ণের দাম ভরি নির্ধারণ করা হয়েছে ৭৮ হাজার ৩২৩ টাকা।

১৮ ক্যারেটের প্রতি ভরি পড়বে ৬৭ হাজার ১২৬ টাকায় এবং সনাতন পদ্ধতির প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ৫৫ হাজার ২৮৭ টাকা।

তবে রুপার দাম আগের মতো অপরিবর্তিত রাখা হয়েছে। ক্যাটাগরি অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ১ হাজার ৫১৬ টাকা। ২১ ক্যারেটের রুপার দাম ১ হাজার ৪৩৫ টাকা, ১৮ ক্যারেটের রুপার দাম ১ হাজার ২২৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৯৩৩ টাকায় অপরিবর্তিত আছে।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

স্বর্ণের দাম কমলো

আপডেট সময় : ১০:৪৭:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ অগাস্ট ২০২২