ঢাকা ০২:২০ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

হাতীবান্ধায় তুচ্ছ ঘটনায় স্ত্রীকে বেদম মারপিট করল পাষন্ড স্বামী

  • আপডেট সময় : ০১:২৫:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জুন ২০১৭
  • / 194
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের হাতীবান্ধায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আনোয়ারা বেগম নামে এক গৃহবধুকে বেদম মারপিট করেছে তার পাষন্ড স্বামী বেলাল হোসেনে। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে ওই উপজেলার পাটিকাপাড়া ইউনিয়নের দক্ষিন পারুলিয়া গ্রামে। বেলাল হোসেন ওই এলাকার আইনুল হকের ছেলে ও আনোয়ারা বেগম পার্শ্ববতী বাড়াইপাড়া গ্রামের আনছার আলীর মেয়ে বলে জানা গেছে।

হাতীবান্ধা হাসপাতালে চিকিৎসাধীন আনোয়ারা বেগম বলেন, শুক্রবার সন্ধ্যায় বাড়িতে কোনো তরকারী ছিলো না। আমি আমার স্বামীকে তরকারীর কথা বললে আমাকে বেদম মারপিট শুরু করেন। আমি বুকে ও ডান হাতে প্রচন্ড আঘাত পেলে জ্ঞান হারিয়ে ফেলি। পরে স্থানীয় লোকজন আমাকে উদ্ধার করে হাতীবান্ধা হাসপাতালে ভর্তি করান। আমার ডান হাত ভেঙ্গে গেছে। আমি সুস্থ্য হলে মামলা করবো।

হাতীবান্ধা হাসপাতালের চিকিৎসক মামুন মিয়া বলেন, আনোয়ারা বেগমের শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। সুস্থ্য হতে সময় লাগবে।

আনোয়ারা বেগমের স্বামী বেলাল হোসেন বলেন, বেয়াদবী করায় স্ত্রীকে শাসন করেছি। এটা যদি অপরাধ হয়ে থাকে তাহলে বলার কিছুই নেই।

হাতীবান্ধা থানার ওসি রেজাউল করিম বলেন, অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

হাতীবান্ধায় তুচ্ছ ঘটনায় স্ত্রীকে বেদম মারপিট করল পাষন্ড স্বামী

আপডেট সময় : ০১:২৫:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জুন ২০১৭