ঢাকা ১০:২১ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজীপুরে শ্রম অসন্তোষ: মোতায়েন ১০ প্লাটুন বিজিবি, মাঠে ২১ ম্যাজিস্ট্রেট প্রথম বর্ষপূর্তিতে সান ফুকুওক এয়ারওয়েজের বড় মাইলফলক এনসিএলে মেহরবের সেঞ্চুরি ও আরাফাতের ৬ উইকেটের সাফল্য বেতন বকেয়া রেখেই খুলনায় ৩০ কর্মীকে অব্যাহতি খুলনায় বকেয়া নিয়ে বিরোধে তাঁতী দল নেতাকে হামলা ও মৃত্যু শাহজালাল বিমানবন্দরে হট্টগোলের মামলায় জামিন পেলেন অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামান ছেলের এইচএসসি পাসের পর পদ হারালেন চুয়াডাঙ্গা ছাত্রদল সভাপতি নড়াইলের লোহাগড়ায় জাতীয় যুব দিবস পালিত: ঋণের চেক ও চারা বিতরণ ট্রাম্পের হুমকির জবাবে কঠোর পাল্টা আঘাতের নির্দেশ খামেনির নিয়োগের নামে ভুয়া গুগল ফরম, দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান বিমানের

২ হাজার রান ক্লাবে বাংলাদেশের দ্রুততম সৌম্য

  • আপডেট সময় : ১১:০০:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মার্চ ২০২৪
  • / 164
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

বাংলাদেশের পক্ষে ওয়ানডেতে দ্রুততম ২ হাজার রানের রেকড স্পর্শ করেছেন সৌম্য সরকার।
আজ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে শ্রীলংকার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের পক্ষে দ্রুততম ২ হাজার রান পূর্ণ করে নয়া রেকর্ড গড়েন সৌম্য। পাশাপাশি দশম বাংলাদেশি হিসেবে ওয়ানডেতে ২ হাজার রানের মালিক হন তিনি।
দ্বিতীয় ওয়ানডের আগে ৬৭ ম্যাচের ৬৩ ইনিংসে ১৯৪৪ রান করেছিলেন সৌম্য। ২ হাজার রান থেকে ৫৬ রান দূরে ছিলেন তিনি। বাংলাদেশ ইনিংসের ২০তম ওভারের চতুর্থ বলে চার মেরে ওয়ানডে ক্যারিয়ারের ৬৪তম ইনিংসে ২ হাজার রান পূর্ণ করেন সৌম্য। সেই সাথে বাংলাদেশের পক্ষে ওয়ানডেতে দ্রুত ২ হাজার রানের নজির গড়েন তিনি।
বাংলাদেশের পক্ষে এতদিন দ্রুততম ২ হাজার রানের রেকর্ডের মালিক ছিলেন শাহরিয়ার নাফীস ও লিটন দাস। দু’জনই ৬৫ ইনিংস খেলে দেশের হয়ে ওয়ানডেতে ২ হাজার রান পূর্ণ করেছিলেন। নিজের ৬৪তম ইনিংসে নাফীস ও লিটনের রেকর্ড ভাঙ্গলেন সৌম্য। রেকর্ড ভাঙ্গার ইনিংসে ১১টি চার ও ১টি ছক্কায় ৬৬ বলে ৬৮ রান করে আউট হন সৌম্য।
সৌম্যর আগে বাংলাদেশের পক্ষে ২হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন আরও নয়জন ক্রিকেটার। তারা হলেন- তামিম ইকবাল (৮৩৫৭), মুশফিকুর রহিম (৭৭৫৪), সাকিব আল হাসান (৭৫৭০), মাহমুদুল্লাহ রিয়াদ (৫৩৮৫), মোহাম্মদ আশরাফুল (৩৪৬৮), লিটন দাস (২৫৬৩), ইমরুল কায়েস (২৪৩৪), শাহরিয়ার নাফীস (২২০১) ও হাবিবুল বাশার (২১৬৮)।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

২ হাজার রান ক্লাবে বাংলাদেশের দ্রুততম সৌম্য

আপডেট সময় : ১১:০০:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মার্চ ২০২৪