ঢাকা ০৯:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

ডোনাল্ড ট্রাম্পের নামে পতঙ্গের নামকরণ

  • আপডেট সময় : ১০:০৫:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী ২০১৭
  • / 223
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ক্ষুদ্র একটি পতঙ্গকে তার বিশেষ “চুলের স্টাইলের” কারণে মার্কিন নির্বাচিত-প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামে নামকরণ করা হয়েছে।

নিওপালপা ডোনাল্ডট্রাম্পি নামের ঐ পতঙ্গটিকে ক্যালিফোর্নিয়ায় আবিষ্কার করেছেন কানাডিয় গবেষক ভাজ্রিক নাজারি।

এই নামকরণের কারণ পতঙ্গটির মাথায় সোনালী রংয়ের আঁশ যেটি দেখতে অনেকটা ডোনাল্ড ট্রাম্পের বহুল আলোচিত চুলের মত।

প্রেসিডেন্ট ওবামার সময়কালে তার নামে মোট ৯টি প্রজাতির প্রাণীর নামকরণ করা হয়।

এই সম্মানের বিষয়ে মি. ট্রাম্প কী মনে করেন সেটি অবশ্য এখনো জানা যায়নি। বিশেষ করে যখন ক্ষুদ্র এই প্রাণীটি, যেটির পাখার দৈর্ঘ্য এক সেন্টিমিটারের মত, সেটির আবাসস্থল দক্ষিণ ক্যালিফোর্নিয়া এবং মেক্সিকোর বাহা ক্যালিফোর্নিয়া অঞ্চলে।

যদিও মি. নাজারি বলছেন, তিনি আশা করেন এর ফলে মি. ট্রাম্প পরিবেশগত বিষয়গুলোতে আরো বেশি গুরুত্ব দিতে উৎসাহী হবেন।

“আমি আশা করি তিনি যুক্তরাষ্ট্রে এধরণের ভঙ্গুর ইকোসিস্টেমের রক্ষণাবেক্ষণে সর্বোচ্চ গুরুত্ব দেবেন। এধরণের ইকোসিস্টেমে অনেক ধরণের প্রজাতি রয়েছে যেগুলো এখনো আবিষ্কার হয়নি এবং এগুলো ভবিষ্যৎ প্রজন্মের জন্য রক্ষা করতে হবে”- বলেন এই গবেষক।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ডোনাল্ড ট্রাম্পের নামে পতঙ্গের নামকরণ

আপডেট সময় : ১০:০৫:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী ২০১৭