ঢাকা ০২:০১ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

উয়েফা চ্যম্পিয়ন্স লিগের গ্রুপ পর্ব চূড়ান্ত

  • আপডেট সময় : ০১:৩৩:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২৬ অগাস্ট ২০২২
  • / 126
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ইউরোপীয় ফুটবল লিগগুলো দুই সপ্তাহ আগে থেকেই শুরু হয়েছ। এবার অপেক্ষার অবসান হলো উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের। ক্লাব ফুটবলের সবচেয়ে বড় আসরের সময়সূচি ও গ্রুপ পর্ব চূড়ান্ত হলো।

বৃহস্পতিবার রাতে তুরস্কের ইস্তাম্বুলে জমজমাট আয়োজনের মধ্য দিয়ে শেষ হলো ২০২২-২৩ মৌসুমের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ড্র অনুষ্ঠান।

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ তুলনামূলক সহজ গ্রুপেই পড়েছে, গ্রুপ এফ এ তাদের প্রতিপক্ষ জার্মান ক্লাব আরবি লাইপজিগ, ইউক্রেনিয়ান ক্লাব শাখতার ও স্কটিশ ক্লাব সেল্টিক। সেই তুলনায় তাদের চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা পড়েছে গ্রুপ অব ডেথ সি’তে। গ্রুপ পর্বে লেভানডফস্কির বার্সেলোনা মুখোমুখি হবে তার সাবেক ক্লাব বুন্দেসলিগা চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ, ইতালিয়ান ক্লাব ইন্টার মিলান ও চেক প্রজাতন্ত্রের ক্লাব ভিক্টোরিয়া প্লেজেনের। গতবারও বার্সা-বায়ার্ন একই গ্রুপে পড়েছিল। এমবাপ্পে, মেসি, নেইমারদের পিএসজি গ্রুপ এইচ-এ মুখোমুখি হবে ইতালিয়ান জায়ান্ট ক্লাব জুভেন্টাস, পর্তুগিজ ক্লাব বেনফিকা ও ইসরায়েলের ক্লাব মাক্কাবি হাইফার সাথে।

একনজরে দেখে নেয়া যাক কে কোন গ্রুপে
গ্রুপ এ : আয়াক্স, লিভারপুল, নাপোলি, রেঞ্জার্স।
গ্রুপ বি : পোর্তো, অ্যাতলেটিকো মাদ্রিদ, লেভারকুসেন, ক্লাব ব্রুগ।
গ্রুপ সি : বায়ার্ন মিউনিখ, বার্সেলোনা, ইন্টার মিলান, ভিক্টোরিয়া প্লেজেন।
গ্রুপ ডি : ফ্রাঙ্কপুর্ট, টটেনহাম, স্পোর্টিং লিসবন, মার্শেই।
গ্রুপ ই : এসি মিলান, চেলসি, সালজবুর্গ, ডায়নামো জাগরেব।
গ্রুপ এফ : রিয়াল মাদ্রিদ, লাইপজিগ, শাখতার, সেল্টিক।
গ্রুপ জি : ম্যানচেস্টার সিটি, সেভিয়া, বরুশিয়া ডর্টমুন্ড, কোপেনহেগেন।
গ্রুপ এইচ: পিএসজি, জুভেন্টাস, বেনফিকা, মাক্কাবি হাইফা।

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সবচেয়ে সফল দল স্প্যানিশ জায়ান্ট ক্লাব রিয়াল মাদ্রিদ, তারা সর্বোচ্চ ১৪ বার ইউরোপিয়ান ক্লাব ফুটবলের সর্বোচ্চ আসরের শিরোপা জয়ের কৃতিত্ব দেখিয়েছে। এই তালিকায় দ্বিতীয় স্থানে আছে এসি মিলান। ইতালিয়ান ক্লাবটির শিরোপা সংখ্যা রিয়ালের শিরোপা জয়ের অর্ধেক।

প্রতিটি গ্রুপের শীর্ষ দুটি দল নক আউট পর্বে(রাউন্ড অফ-১৬) যাবে। প্রতিটি গ্রুপে তৃতীয় স্থানে থাকা দলগুলো উয়েফা ইউরোপা লিগের নকআউট রাউন্ডের প্লে-অফে স্থানান্তরিত হবে, যেখানে তারা ইউরোপা লিগের শেষ ১৬-এর জন্য উয়েফা ইউরোপা লিগের গ্রুপ রানার্স-আপ টিমগুলির মুখোমুখি হবে।

২০২২-২৩ উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের সময়সূচি

ম্যাচ উইক ১ : ৬ ও ৭ সেপ্টেম্বর
ম্যাচ উইক ২ : ১৩ ও ১৪ সেপ্টেম্বর
ম্যাচ উইক ৩ : ৪ ও ৫ অক্টোবর
ম্যাচ উইক ৪ : ১১ ও ১২ অক্টোবর
ম্যাচ উইক ৫ : ২৫ ও ২৬ অক্টোবর
ম্যাচ উইক ৬ : ১ ও ২ নভেম্বর
রাউন্ড অফ-১৬ ড্র : ৭ নভেম্বর।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

উয়েফা চ্যম্পিয়ন্স লিগের গ্রুপ পর্ব চূড়ান্ত

আপডেট সময় : ০১:৩৩:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২৬ অগাস্ট ২০২২