ঢাকা ০৩:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

বুধবার দুপুরে দেশে ফিরছে সাবিনারা

  • আপডেট সময় : ১২:১৮:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর ২০২২
  • / 130
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

অবশেষে অধরা শিরোপার দেখা পেয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। গতকাল সোমবার সন্ধ্যায় স্বাগতিক নেপালকে ৩-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো নারী সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা ঘরে তুলেছে বাংলাদেশ। ইতিহাসগড়া এই নারী দল দেশে ফিরবে আগামীকাল বুধবার দুপুরে।

নেপাল থেকে দুপুর সোয়া ১২টার ফ্লাইটে দেশের উদ্দেশে যাত্রা শুরু করবেন সাবিনারা। দুপুর সোয়া ১টায় রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের অবতরণের কথা রয়েছে। স্বর্ণকন্যাদের বরণ করে নিতে ঠিক কী ব্যবস্থা করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন- তা এখনো জানা যায়নি। দলের অন্যতম সেরা ফুটবলার সানজিদা আখতারের তেজোদ্দীপ্ত বার্তার পর আপামর ক্রীড়াপ্রেমীদের দাবি, চ্যাম্পিয়ন দলকে যেনো ছাদখোলা বাসে শহর প্রদক্ষিণ করা হয়।

এদিকে আধিপত্য বিস্তার করে চ্যাম্পিয়ন দলের মতোই পুরো টুর্নামেন্ট খেলার পর আজ (মঙ্গলবার) একদিনের বিশ্রাম পেয়েছেন নারী দলের ফুটবলাররা। সকালের নাশতা করার পর তাদের ছেড়ে দেয়া হয়েছে কাঠমান্ডু শহর ঘুরে বেড়ানোর জন্য। দলবেধেই ঘুরে বেড়াতে বেরিয়ে পড়েছেন সাবিনা-সানজিদারা।

পরে আজ বিকেলে নেপালের কাঠমান্ডুস্থ দূতাবাসে আমন্ত্রণ রয়েছে শিরোপা জেতা এ দলের। সেখানে তাদের সংবর্ধনা দেয়া হবে বলে শোনা যাচ্ছে।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বুধবার দুপুরে দেশে ফিরছে সাবিনারা

আপডেট সময় : ১২:১৮:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর ২০২২