ঢাকা ১২:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাশিয়ার কামচাতকায় ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প বোমা-ক্ষেপণাস্ত্র দিয়ে কাউকে দমন করা সম্ভব নয়: পেজেশকিয়ান নিরাপত্তা ঝুঁকিতে শাহ আমানত বিমানবন্দর: রানওয়েতে দফায় দফায় চুরি নুরের বক্তৃতায় মগবাজার-বাংলামোটর তোলপাড়: মন্তব্য রাশেদ খাঁনের প্রকাশ্যে সমালোচনা করে জরিমানা গুনলেন লিসান্দ্রো মার্টিনেজ ইয়েমেনের প্রেসিডেন্ট প্রাসাদে হুতিদের হামলা: নিহত ৫ গাজীপুরে ইয়াবাসহ আটক অভিযোগে জড়িত ব্যক্তি ছিনিয়ে নিতে রেলওয়ে কৃষি গবেষণায় বিনিয়োগ ও বিজ্ঞানীদের সুযোগ বাড়ানোর নির্দেশ রাষ্ট্রপতির বিমানবন্দরের নিরাপত্তা জোরদারে আট সদস্যের বিশেষ কমিটি গঠন বিদ্যুৎ খাতের উন্নয়নে চায়না এক্সিম ব্যাংকের অর্থায়ন চাইলেন জ্বালানিমন্ত্রী

ভারত-অস্ট্রেলিয়া ম্যাচের টিকিটের জন্য হাহাকার, পায়ের তলে পড়ে আহত ২০

  • আপডেট সময় : ০৯:৫৬:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর ২০২২
  • / 146
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ভারত বনাম অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি ম্যাচের টিকিট কাটতে গিয়ে তুমুল বিশৃঙ্খলা তৈরি হলো হায়দারাবাদ জিমখানা গ্রাউন্ডে। ভিড়ের মধ্যে পদপিষ্ট হয়ে আহত হয়েছেন অন্তত ২০ জন। তবে সরকারি মতে, আহতের সংখ্যা অন্তত ৪ জন। টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচটি খেলা হবে রাজীব গান্ধী ইন্টার ন্যাশনাল স্টেডিয়ামে। সেই ম্যাচের টিকিট কাটতে গিয়েই বিপত্তি।

জানা গেছে, বৃহস্পতিবার অফলাইন টিকিট কাটার কাউন্টার খোলা হয় জিম খানা গ্রাউন্ডে। বিপুল সংখ্যক ক্রিকেটভক্তরা ভিড় জমাতে থাকেন। উত্তেজিত জনতাকে সামলাতে অপারগ হয়ে পড়ে পুলিশ। টিকিট হাতে পাওয়ার আগেই ক্রিকেটভক্তদের মধ্যে বিশৃঙ্খলা তৈরি হয়। ভিড়ের মধ্যে টিকিট কাটতে গিয়ে পদপিষ্ট হন অনেকেই। তাদের মধ্যে সাতজনের অবস্থা গুরুতর।

পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ করতে বাধ্য হয় স্থানীয় পুলিশ। বেশ কিছু সময়ের পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। আহতদের মধ্যে সাতজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভিড়ের মধ্যে পুলিশের লাঠিচার্জের ভিডিও ভাইরাল হয়েছে। তবে আহতদের শারীরিক অবস্থা স্থিতিশীল বলেই জানা গেছে।

সূত্র : সংবাদ প্রতিদিন

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ভারত-অস্ট্রেলিয়া ম্যাচের টিকিটের জন্য হাহাকার, পায়ের তলে পড়ে আহত ২০

আপডেট সময় : ০৯:৫৬:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর ২০২২