ঢাকা ১২:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাশিয়ার কামচাতকায় ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প বোমা-ক্ষেপণাস্ত্র দিয়ে কাউকে দমন করা সম্ভব নয়: পেজেশকিয়ান নিরাপত্তা ঝুঁকিতে শাহ আমানত বিমানবন্দর: রানওয়েতে দফায় দফায় চুরি নুরের বক্তৃতায় মগবাজার-বাংলামোটর তোলপাড়: মন্তব্য রাশেদ খাঁনের প্রকাশ্যে সমালোচনা করে জরিমানা গুনলেন লিসান্দ্রো মার্টিনেজ ইয়েমেনের প্রেসিডেন্ট প্রাসাদে হুতিদের হামলা: নিহত ৫ গাজীপুরে ইয়াবাসহ আটক অভিযোগে জড়িত ব্যক্তি ছিনিয়ে নিতে রেলওয়ে কৃষি গবেষণায় বিনিয়োগ ও বিজ্ঞানীদের সুযোগ বাড়ানোর নির্দেশ রাষ্ট্রপতির বিমানবন্দরের নিরাপত্তা জোরদারে আট সদস্যের বিশেষ কমিটি গঠন বিদ্যুৎ খাতের উন্নয়নে চায়না এক্সিম ব্যাংকের অর্থায়ন চাইলেন জ্বালানিমন্ত্রী

অর্ধ চন্দ্রাকৃতির কাটা টায়ার দিয়ে শিষ্যদের কী শেখাতে চান শ্রীরাম

  • আপডেট সময় : ০৭:৫০:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৪ সেপ্টেম্বর ২০২২
  • / 152
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

হঠাৎ দেখে অনেকে অবাক হয়েছেন। কাঁটা টায়ার দিয়ে ক্রিকেটাররা কী করছেন? তবে অনুশীলন শুরুর পর বোঝা গেল কাটা টায়ারের রহস্য। একের পর এক দৌড়ে আসছেন ইবাদত হোসেন আর হাসান মাহমুদ, বল ছুড়ে চলেছেন কাটা টায়ারের ফাঁকাটা লক্ষ্য করে। উদ্দেশ্য টায়ারের মাঝখান দিয়ে বল ঢুকিয়ে নিতে হবে ওপাড়ে। মূলত বোলারদের লাইন-লেন্থ নিখুঁত করতে এই পদ্ধতি বেছে নিয়েছেন ‘দ্য জিনিয়াস’ খ্যাত শ্রীরাম শ্রীধরন।

দুজন করে জুটি বানিয়ে শিষ্যদের দিয়ে এভাবেই অনুশীলন চালালেন ঘণ্টা কয়েকজুড়ে। প্রথমে ইবাদত আর হাসান মাহমুদ, পরের ধাপে তাসকিন ও মুস্তাফিজ, শেষটা হলো সাইফুদ্দীন আর শরিফুলে। এই পরিকল্পনায় যে তারা মোটামুটি সফল, তা বোঝা গেলো টেকনিক্যাল কনসালটেন্ট শ্রীরামের হাততালি দেখে। বোলারদের তিনি অনুশীলন করিয়েছেন ইয়র্কার, ওয়াইড ইয়র্কার আর গুড লেন্থে। ভালো করলে বাহবা মিলেছে, ভুল হলে দেখিয়ে দিয়েছেন শ্রীরাম কিভাবে কী করতে হবে।

সংযুক্ত আরব আমিরাতে এভাবেই চলছে বিশ্বকাপের আগে টাইগারদের নিজেদের গুছিয়ে নেয়ার মিশন। মূলত বৈরী আবহাওয়ার কারণে দেশের মাটিতে অনুশীলনে সমস্যার সম্মুখীন হচ্ছিলো বাংলাদেশ দল। এমন পরিস্থিতিতে বিকল্প অনুশীলনের স্থান হিসেবে আরব আমিরাতকে বেছে নেয় বিসিবি। সুযোগ পেয়ে আরব আমিরাত ক্রিকেট বোর্ড দিয়ে বসে বিপরীত প্রস্তাব। একটা টি-টোয়েন্টি সিরিজই খেলতে চায় তারা বাংলাদেশের বিপক্ষে।

এমন প্রস্তাব যেন বিসিবি’র সোনায় সোহাগা। প্রথমত ম্যাচ অনুশীলনের সুযোগ হচ্ছে, সাথে আরব আমিরাত ক্রিকেট বোর্ড সিরিজ আয়োজন করায়, সমস্ত খরচও তাদেরই বহন করতে হবে। ফলে ‘সাপও মরলো, লাঠিও ভাঙলো না’ উপলক্ষ পাওয়ায় বিসিবি’র ‘হ্যাঁ’ সম্মতিতে গত ২২ সেপ্টেম্বর টাইগাররা দেশ ছাড়ে। সেখানে গতকালই প্রথম অনুশীলনে নামে বাংলাদেশ দল।

এদিকে হঠাৎ সিরিজ আয়োজন হওয়ায় ছুটিতে থাকা বোলিং কোচ এ্যালান ডোনাল্ড নেই দলের সাথে। তার যোগ দেয়ার কথা নিউজিল্যান্ডে, ত্রিদেশীয় সিরিজে। দলে নেই নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসানও। সিপিএল খেলতে ব্যস্ত থাকা সাকিবের পরিবর্তে দলের নেতৃত্ব দিবেন সহঅধিনায়ক নুরুল হাসান সোহান। আগামীকাল প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচ ২৭ সেপ্টেম্বর।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

অর্ধ চন্দ্রাকৃতির কাটা টায়ার দিয়ে শিষ্যদের কী শেখাতে চান শ্রীরাম

আপডেট সময় : ০৭:৫০:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৪ সেপ্টেম্বর ২০২২