ঢাকা ০৪:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

রাতে মাঠে নামছে বাংলাদেশের তিন দল

  • আপডেট সময় : ১১:২৭:২৫ পূর্বাহ্ন, রবিবার, ২৫ সেপ্টেম্বর ২০২২
  • / 130
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ফুটবলের ডামাডোল শেষে ক্রিকেট ফিরেছে নিজের আমেজে। বাংলাদেশেরই তিনটি দল মাঠে নামছে একসাথে। দুটি দল খেলবে আরব আমিরাতে, অপরটি ভারতের মাটিতে। তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে রাতে। ফলে বলাই চলে, বাংলাদেশী সমর্থকদের জন্য রোমাঞ্চকর একটা রাতই অপেক্ষা করছে। যার মাঝে একটা ফাইনালও আছে!

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল মুখোমুখি হবে আরব আমিরাতের। দুবাইয়ে ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় রাত ৮টায়। বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে হঠাৎ নির্ধারিত হওয়া এই সিরিজে দলের সাথে নেই নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান। তার বিপরীতে দলকে নেতৃত্ব দেবেন নুরুল হাসান সোহান। হঠাৎ অভিজ্ঞতার খোলস বদলে ফেলা তারুণ্য নির্ভর বাংলাদেশ টি-টোয়েন্টি দলের আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে এই ম্যাচ দিয়েই।

আরব আমিরাতের আরেক প্রান্তে বাংলাদেশ নারী ক্রিকেট দল মাঠে নামবে ফাইনাল ম্যাচ খেলতে। আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ কোয়ালিফায়ারের ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ আয়ারল্যান্ড নারী দল। এর আগেও গ্রুপ পর্বে দেখা হয়েছিল দুই দলের। যেখানে বাংলাদেশ জিতে যায় ১৪ রানে। রাত নয়টায় আবুধাবিতে ম্যাচটি শুরু হবে। জিতলে অপরাজিত থেকেই মূলপর্বে পা রাখবে নিগার সুলতানারা।

পুরুষ ও নারী দলকে আরব আমিরাতে রেখে সেখান থেকে ভারতে ফেরা যাক। রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে বাংলাদেশ লিজেন্ড মুখোমুখি হবে ভারত লিজেন্ডের। টানা তিন ম্যাচ হেরে টেবিলের তলানিতে থাকা বাংলাদেশ দল এখনো সিরিজে প্রথম জয়ের খোঁজে। অস্ট্রেলিয়া লিজেন্ডের বিপক্ষে জয়টা হাতের নাগালে আসলেও শেষ মুহূর্তে যায় হাত ফসকে৷ দেরাদূনে রাত ৮টায় ভারতের মুখোমুখি হবে বাংলাদেশের বুড়োরা।

ফলে বলাই যায়, আজ বাংলাদেশী সমর্থকদের জন্য অপেক্ষা করছে টানটান উত্তেজনা। সহসাই কি পাওয়া যায় এমন দিনের দেখা? আর যদি জিতে যাই, তবে…

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রাতে মাঠে নামছে বাংলাদেশের তিন দল

আপডেট সময় : ১১:২৭:২৫ পূর্বাহ্ন, রবিবার, ২৫ সেপ্টেম্বর ২০২২