ঢাকা ১২:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাশিয়ার কামচাতকায় ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প বোমা-ক্ষেপণাস্ত্র দিয়ে কাউকে দমন করা সম্ভব নয়: পেজেশকিয়ান নিরাপত্তা ঝুঁকিতে শাহ আমানত বিমানবন্দর: রানওয়েতে দফায় দফায় চুরি নুরের বক্তৃতায় মগবাজার-বাংলামোটর তোলপাড়: মন্তব্য রাশেদ খাঁনের প্রকাশ্যে সমালোচনা করে জরিমানা গুনলেন লিসান্দ্রো মার্টিনেজ ইয়েমেনের প্রেসিডেন্ট প্রাসাদে হুতিদের হামলা: নিহত ৫ গাজীপুরে ইয়াবাসহ আটক অভিযোগে জড়িত ব্যক্তি ছিনিয়ে নিতে রেলওয়ে কৃষি গবেষণায় বিনিয়োগ ও বিজ্ঞানীদের সুযোগ বাড়ানোর নির্দেশ রাষ্ট্রপতির বিমানবন্দরের নিরাপত্তা জোরদারে আট সদস্যের বিশেষ কমিটি গঠন বিদ্যুৎ খাতের উন্নয়নে চায়না এক্সিম ব্যাংকের অর্থায়ন চাইলেন জ্বালানিমন্ত্রী

ঝড়ো ফিফটিতে এবারো ম্যাচসেরা সাকিব

  • আপডেট সময় : ১২:১৮:০৩ অপরাহ্ন, সোমবার, ২৬ সেপ্টেম্বর ২০২২
  • / 137
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) বার্বাডোজ রয়্যালসের বিপক্ষে অর্ধশতক করেছেন সাকিব, পাশাপাশি বল হাতেও নিয়েছেন এক উইকেট, হয়েছেন ম্যাচসেরাও।

এবারের আসরের শুরুটা মোটেও ভালো হয়নি সাকিব আল হাসানের। টানা দুই ম্যাচে গোল্ডেন ডাকে আউট হয়েছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। তবে দুই ম্যাচ ধরে জ্বলে উঠেছেন বাংলাদেশের অধিনায়ক। গত ম্যাচে ৩৫ রান করার পর সোমবার (২৬ সেপ্টেম্বর) বার্বাডোজ রয়্যালসের বিপক্ষে অর্ধশতক করেছেন সাকিব, পাশাপাশি বল হাতেও নিয়েছেন এক উইকেট।

প্রভিডেন্স স্টেডিয়ামে গায়ানার বিপক্ষে আগে ব্যাট করে ১২৫ রানে গুটিয়ে গিয়েছিল বার্বাডোজ রয়্যালস। জবাবে মাত্র ১৪.৩ ওভারে ৫ উইকেট হারিয়ে ম্যাচ জিতে নিয়েছে গায়ানা। দারুণ ফর্মে থাকা সাকিব খেলেছেন ৩০ বলে ৫৩ রানের ইনিংস, বল হাতে ১২ রান খরচায় নিয়েছেন একটি উইকেট। দলের এমন পারফরম্যান্সে সিপিএলে নিজেদের পঞ্চম জয়টা তুলে নিয়ে শেষ চারের আশাটাও বাঁচিয়ে রেখেছে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স।

সোমবার বল হাতে সাকিবের কিছু করার আগেই অবশ্য গায়ানা রীতিমতো চেপে ধরে বার্বাডোজকে। আগের ম্যাচে তিন উইকেট শিকার করা সাকিবকে অধিনায়ক শিমরন হেটমায়ার আক্রমণে আনেন ষষ্ঠ ওভারে, ওই ওভারে এক ছক্কাসহ ৯ রান হজম করেন সাকিব। এরপর অষ্টম ওভারে তিনি দেন ৩ রান। তাকে যখন আবারো আক্রমণে আনা হয় ১৮তম ওভারে, ততক্ষণে ৯ উইকেট খুইয়ে বসেছে বার্বাডোজ। তৃতীয় বলে মুজিব উর রহমানকে ফিরিয়ে বার্বাডোজের ইনিংসের সমাপ্তি টানেন সাকিব। বার্বাডোজের পক্ষে সর্বোচ্চ ৪২ রান করেন জেসন হোল্ডার।

রান তাড়া করতে নেমে চতুর্থ ওভারের মধ্যে মাত্র ১৮ রানে ২ উইকেট হারিয়ে বিপদেই পড়ে যায় সাকিবের দল। সেখান থেকে গুরবাজকে সাথে নিয়ে পাল্টা আক্রমণ করেন সাকিব। এ দুজনের তৃতীয় উইকেট জুটিতে মাত্র ৭.২ ওভারে আসে ৭৯ রান।

দলীয় শতরান পূরণ হওয়ার আগেই সাজঘরে ফেরেন সাকিব। তবে মাত্র ২৭ বলে ফিফটি ছোঁয়া ইনিংসে পাঁচ চার ও তিনটি ছয়ের মারে সাকিব করেন ৩০ বলে ৫৩ রান। এ ছাড়া গুরবাজের ব্যাট থেকে আসে ২২ রান। সাকিবের এমন ব্যাটিংয়ের সুবাদে ৩৩ বল আগেই ম্যাচ জিতে নিয়েছে গায়ানা।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ঝড়ো ফিফটিতে এবারো ম্যাচসেরা সাকিব

আপডেট সময় : ১২:১৮:০৩ অপরাহ্ন, সোমবার, ২৬ সেপ্টেম্বর ২০২২