ঢাকা ০১:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লেবাননে বিস্ফোরকবাহী ট্রাক জব্দ, কঠোর অবস্থানে যুক্তরাষ্ট্র রাশিয়ার কামচাতকায় ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প বোমা-ক্ষেপণাস্ত্র দিয়ে কাউকে দমন করা সম্ভব নয়: পেজেশকিয়ান নিরাপত্তা ঝুঁকিতে শাহ আমানত বিমানবন্দর: রানওয়েতে দফায় দফায় চুরি নুরের বক্তৃতায় মগবাজার-বাংলামোটর তোলপাড়: মন্তব্য রাশেদ খাঁনের প্রকাশ্যে সমালোচনা করে জরিমানা গুনলেন লিসান্দ্রো মার্টিনেজ ইয়েমেনের প্রেসিডেন্ট প্রাসাদে হুতিদের হামলা: নিহত ৫ গাজীপুরে ইয়াবাসহ আটক অভিযোগে জড়িত ব্যক্তি ছিনিয়ে নিতে রেলওয়ে কৃষি গবেষণায় বিনিয়োগ ও বিজ্ঞানীদের সুযোগ বাড়ানোর নির্দেশ রাষ্ট্রপতির বিমানবন্দরের নিরাপত্তা জোরদারে আট সদস্যের বিশেষ কমিটি গঠন

হল্যান্ডের জোড়া গোলে সিটির বড় জয়

  • আপডেট সময় : ১২:৫১:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অক্টোবর ২০২২
  • / 131
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ম্যানচেস্টারের ইতিহাদ স্টেডিয়ামে বুধবার রাতে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ‘জি’ গ্রুপের তৃতীয় ম্যাচে কোপেনহেগেনের বিপক্ষে ৫-০ গোলে জিতেছে ম্যানচেস্টার সিটি। জোড়া গোল করেছেন আর্লিং হল্যান্ড। একটি করে গোল করেন রিয়াদ মাহরেজ ও হুলিয়ান আলভারেজ, অন্য গোলটি আত্মঘাতী।

মাঠে নামা আর গোল করা আর্লিং হল্যান্ডের যেন দৈনন্দিন রুটিন। চেনা এই দৃশ্যের দেখা মিলল আবারো। অবিশ্বাস্য ফর্মে ছুটে চলা তারকার সাথে জ্বলে উঠল পুরো দল। কোপেনহেগেনকে উড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগে টানা তৃতীয় জয় পেল পেপ গার্দিওলার দল।

ম্যাচের সপ্তম মিনিটেই প্রথম এগিয়ে যায় স্বাগতিকরা। ডান প্রান্ত থেকে জোয়াও কেনসেলোর পাস বক্সের মুখে ফাঁকায় পেয়ে ম্যাচে নিজের প্রথম টাচেই কোপেনহেগেনের জালে বল পাঠান হল্যান্ড। চ্যাম্পিয়ন্স লিগে সিটির হয়ে প্রথম তিন ম্যাচেই গোলের দেখা পেলেন নরওয়ের এই ফরোয়ার্ড।

৩২তম মিনিটে গ্রিলিশের জোরাল শটে বল ক্রসবারের ওপর দিয়ে পাঠান কোপেনহেগেন গোলরক্ষক। সেই কর্নারেই ব্যবধান দ্বিগুণ করেন হল্যান্ড। হেডে ঠিকমতো বল ক্লিয়ার করতে পারেননি কোপেনহেগেনের এক ডিফেন্ডার। বক্সের বাইরে থেকে কেনসেলোর জোরাল শট গোলরক্ষক ঠেকালেও বিপদমুক্ত করতে পারেননি। কাছ থেকে ফাঁকা জালে বল পাঠাতে একটুও কষ্ট হয়নি আর্লিং হল্যান্ডের।

এই আসরে পঞ্চম এবং সব মিলিয়ে চ্যাম্পিয়ন্স লিগে হলান্ডের ২২ ম্যাচে ২৮ গোল হয়ে গেল। সিটির জার্সিতে সব প্রতিযোগিতা মিলিয়ে ১২ ম্যাচে তার গোল হলো ১৯টি। সঙ্গে অ্যাসিস্ট ৩টি।

৩৯তম মিনিটে খোচোলাভার আত্মঘাতী গোলে স্কোরলাইন হয় ৩-০। বক্সের বাইরে থেকে সার্জিও গোমেজের শটে বল একে একে কোপেনহেগেনের দুই খেলোয়াড়ের পায়ে লেগে জালে জড়ায়। ৩-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় সিটি।

বিরতির পর হল্যান্ডকে আর নামাননি সিটি কোচ গার্দিওলা। তার জায়গায় নামানো হয় কোল পালমারকে।

ম্যাচের ৫৫তম মিনিটে প্রতিপক্ষের বক্সে ডিফেন্ডার এমেরিক লাপোর্ত ফাউলের শিকার হলে পেনাল্টি পায় সিটি। সেই পেনাল্টি থেকে গোল করে ব্যবধান ৪-০ করেন রিয়াদ মাহরেজ।

৭৬তম মিনিটে গোলের খাতায় নাম লেখান আলভারেজ। রিয়াদ মাহরেজের পাসে টোকায় কোপেনহেগেনের জালে শেষ পেরেক ঠুকেন এই আর্জেন্টাইন ফরোয়ার্ড। শেষ দিকে গ্রিলিশ বল বাইরে মারলে ব্যবধান আর বাড়েনি। ৫-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে গার্দিওলার শিষ্যরা।

ম্যাচে সিটির দাপটের চিত্র ফুটে ওঠে পরিসংখ্যানেও। ৭৫ শতাংশ বল দখলে রেখে গোলের জন্য স্বাগতিকরা শট নেয় মোট ২৮টি, যার ১৫টি ছিল লক্ষ্যে। আর সফরকারীরা শটই নিতে পারে স্রেফ ২টি।

গ্রুপের অন্য ম্যাচে সেভিয়াকে তাদের মাটিতে ৪-১ গোলে হারিয়েছে বরুশিয়া ডর্টমুন্ড। ডর্টমুন্ডের হয়ে গোল চারটি করেন রাফায়েল গুয়েরেইরো, জুডে বেলিংহাম, করিম আদেয়েমি ও হুলিয়ান ব্রান্ডট। সেভিয়ার একমাত্র গোলটি করেন ইউসেপ এন নেসেরি।

৩ ম্যাচে শতভাগ সাফল্যে ৯ পয়েন্ট নিয়ে ‘জি’ গ্রুপের শীর্ষে আছে সিটি। বরুশিয়া ডর্টমুন্ড ৬ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে। সেভিয়া ও কোপেনহেগেনের ১ পয়েন্ট করে।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

হল্যান্ডের জোড়া গোলে সিটির বড় জয়

আপডেট সময় : ১২:৫১:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অক্টোবর ২০২২