সংবাদ শিরোনাম ::
করোনায় আরো ৩ জনের মৃত্যু, শনাক্ত ৩৬৭
- আপডেট সময় : ০৭:৩০:১৫ অপরাহ্ন, সোমবার, ১০ অক্টোবর ২০২২
- / 129
বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো তিনজনের মৃত্যু হয়েছে। আর এ সময়ে ভাইরাসটি শনাক্ত হয়েছে ৩৬৭ জনের দেহে।
এতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ৩৮৪ জনে। আর মোট শনাক্ত রোগীর সংখ্যা ২০ লাখ ৩০ হাজার ৯০ জন।
সোমবার (১০ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৬৪৪ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৭০ হাজার ৬৩৯ জন।
২৪ ঘণ্টায় ৪ হাজার ৬টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৩ হাজার ৯৯৪টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৯.১৯ শতাংশ।
২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।
বিডিসংবাদ/এএইচএস
























