ঢাকা ০৩:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অন্যায় ও নিপীড়নের বিরুদ্ধে দুর্গাপূজা রুখে দাঁড়ানোর প্রেরণা: রাষ্ট্রপতি জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষায় অটুট প্রতিশ্রুতি: প্রধানমন্ত্রী রিজেন্ট এয়ারওয়েজের মূল প্রতিষ্ঠানের অবসায়নের নির্দেশ হাইকোর্টের ২৪ অক্টোবর নিউইয়র্কে এএবিইএ-এর দ্বিবার্ষিক সম্মেলন ইসরাইলের নির্বাচনে আরব ভোট ও নেতানিয়াহুর রাজনীতির হিসাব জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষাই আগামীর মূল লক্ষ্য: প্রধানমন্ত্রী দখলমুক্ত হয়ে খেলার মাঠ এখন শিশুদের জন্য উন্মুক্ত সাতক্ষীরায় আলোচিত যুবক মৃত্যুর ঘটনায় মূল অভিযোগে জড়িত ব্যক্তি ভিয়েতনামের কোয়াং ত্রি বিমানবন্দরে সফল কারিগরি ফ্লাইট পরিচালনা প্রধানমন্ত্রী: জাতীয় স্বার্থে সরকার সব দেশের সঙ্গে বন্ধুত্ব সুদৃঢ়

ঢাকাকে ২০২ রানের লক্ষ্য দিল সিলেট

  • আপডেট সময় : ১১:৪৪:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ জানুয়ারী ২০২৩
  • / 140
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

আরো একবার হেসে উঠলো তৌহিদ হৃদয়ের ব্যাট, দেখা মিললো আরো একটি অর্ধশতকের। বিপিএলে অর্ধশতকের হ্যাট্রিক গড়েছেন তিনি। শেষ পর্যন্ত তৌহিদ হৃদয়ের ৬৭ রানে বড় সংগ্রহ পেয়েছে তার দল। এবারের আসরে প্রথম বারের মতো দুই শতাধিক রান দেখলো বিপিএল। আজ ৮ উইকেটে ২০১ রান করেছে সিলেট স্ট্রাইকার্স। অর্ধশতক ছুঁয়েছেন নাজমুল হোসেন শান্তও, আউট হয়েছেন ৩৯ বলে ৫৭ রান।

মঙ্গলবার দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় সিলেট স্ট্রাইকার্স ও ঢাকা ডমিনেটর্স। এদিনও উদ্বোধনী জুটি দাঁড়াতে পারেনি সিলেটের। দলীয় ১৭ রানে ভাঙে উদ্বোধনী জুটি। ৬ রান করে ফিরেন মোহাম্মদ হারিস। তবে দ্বিতীয় উইকেট জুটিতে নাজমুল হোসেন শান্ত-তৌহিদ হৃদয় মিলে গড়েন ৫৯ বলে ৮৮ রানের জুটি। শান্ত ৫৭ রান করে আউট হলে জাকির হাসানকে নিয়েও জুটি গড়ার চেষ্টা করেন হৃদয়, তবে এইদিন আর ইনিংস বড় করতে পারেননি জাকির, আউট হন ১০ রান করে।

এরপর দ্রুত ফেরেন মুশফিকুর রহিম, থিসারা পেরেরা ও ইমাদ ওয়াসিম। মুশফিক ৬, থিসারা ১১, ইমাদ করেন ১ রান। তবে সপ্তম উইকেট জুটিতে আকবর আলিকে নিয়ে ১৫ বলে ৩৩ রানের জুটি গড়েন হৃদয়; শেষ ওভারে ৮৪ রান করে আউট হন তৌহিদ হৃদয়। তবে শেষ দিকে মাশরাফির ৪ বলে ৭ রানের ক্যামিওতে ২০০ রানের মাইলফলক স্পর্শ করে সিলেট। জয়ের জন্য ঢাকা ডমিনেটর্সকে করতে হবে ২০২ রান। ৪৫ রানে ৩ উইকেট নিয়েছেন আল আমিন হোসেন।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ঢাকাকে ২০২ রানের লক্ষ্য দিল সিলেট

আপডেট সময় : ১১:৪৪:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ জানুয়ারী ২০২৩