ঢাকা ১০:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

বঙ্গবন্ধুর সমাধিতে পিআইবির ডিজি জাফর ওয়াজেদের শ্রদ্ধা

  • আপডেট সময় : ০৩:২৪:৪১ অপরাহ্ন, শনিবার, ১৮ মে ২০২৪
  • / 159
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গোপালগঞ্জ প্রতিনিধি
চতুর্থ মেয়াদে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক (ডিজি) হিসেবে দায়িত্ব পাওয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন জ্যেষ্ঠ সাংবাদিক জাফর ওয়াজেদ।

শনিবার (১৮ মে) দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান পিআইবি মহাপরিচালক।

এ সময় তিনি বিনম্র শ্রদ্ধা প্রদর্শন করে বেদীর পাশে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।

পরে তিনি পবিত্র ফাতেহা পাঠ করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ১৫ আগস্টের শহীদ ও মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী ৩০ লাখ শহীদের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাতে অংশ নেন। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য, সাফল্য ও দীর্ঘায়ু কামনায় প্রার্থনা করা হয়।

এছাড়া পিআইবির পরিচালক (প্রশাসন) মোহাম্মদ জাকির হোসেন, টুঙ্গিপাড়া সহকারী কমিশনার (ভূমি) সৈকত রায়হানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিলেন।

এর আগে বঙ্গবন্ধুর সমাধিসৌধ কমপ্লেক্সের প্রশাসনিক ভবনে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন জাফর ওয়াজেদ।

এ সময় তিনি বঙ্গবন্ধুর সমাধিসৌধ কমপ্লেক্সের সংগ্রহশালা, লাইব্রেরিসহ বিভিন্ন স্থান পরিদর্শন করেন।

গত ৭ মে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক হিসেবে টানা চতুর্থবারের মতো চুক্তিভিত্তিক নিয়োগ পান একুশে পদক পাওয়া সাংবাদিক জাফর ওয়াজেদ।

জাফর ওয়াজেদ ২০১৯ সালের ২১ এপ্রিল পিআইবির মহাপরিচালক পদে নিয়োগ পান। ২০২১ সালের ২০ এপ্রিল নিয়োগের মেয়াদ শেষ হলে তাকে আরও দুই বছরের জন্য একই পদে দায়িত্ব দেওয়া হয়। পরে ২০২৩ সালের ২৫ এপ্রিল তাকে পুনরায় এই পদে নিয়োগ দেওয়া হয়। এবার তিনি চতুর্থবারের মতো নিয়োগ পেলেন।

জাফর ওয়াজেদের সাংবাদিকতা শুরু দৈনিক সংবাদে। তিনি দৈনিক সংবাদের জ্যেষ্ঠ প্রতিবেদক ও বাংলাবাজার পত্রিকা এবং দৈনিক মুক্তকণ্ঠের প্রধান প্রতিবেদক ছিলেন। সবশেষ তিনি দৈনিক জনকণ্ঠের সহকারী সম্পাদক ছিলেন।

বিডিসংবাদ/আতে

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বঙ্গবন্ধুর সমাধিতে পিআইবির ডিজি জাফর ওয়াজেদের শ্রদ্ধা

আপডেট সময় : ০৩:২৪:৪১ অপরাহ্ন, শনিবার, ১৮ মে ২০২৪