ঢাকা ০১:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মেয়ের জন্মদিন উপলক্ষে আবেগঘন পোস্ট দিলেন অভিনেতা অপূর্ব লেবাননে বিস্ফোরকবাহী ট্রাক জব্দ, কঠোর অবস্থানে যুক্তরাষ্ট্র রাশিয়ার কামচাতকায় ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প বোমা-ক্ষেপণাস্ত্র দিয়ে কাউকে দমন করা সম্ভব নয়: পেজেশকিয়ান নিরাপত্তা ঝুঁকিতে শাহ আমানত বিমানবন্দর: রানওয়েতে দফায় দফায় চুরি নুরের বক্তৃতায় মগবাজার-বাংলামোটর তোলপাড়: মন্তব্য রাশেদ খাঁনের প্রকাশ্যে সমালোচনা করে জরিমানা গুনলেন লিসান্দ্রো মার্টিনেজ ইয়েমেনের প্রেসিডেন্ট প্রাসাদে হুতিদের হামলা: নিহত ৫ গাজীপুরে ইয়াবাসহ আটক অভিযোগে জড়িত ব্যক্তি ছিনিয়ে নিতে রেলওয়ে কৃষি গবেষণায় বিনিয়োগ ও বিজ্ঞানীদের সুযোগ বাড়ানোর নির্দেশ রাষ্ট্রপতির

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন কাজী সালাউদ্দিন

  • আপডেট সময় : ০৫:০৯:৫০ অপরাহ্ন, শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪
  • / 161
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আসন্ন নির্বাচনে অংশ নিচ্ছেন না কাজী সালাউদ্দিন। ফুটবল ফেডারেশনের বিশ্বস্ত সূত্র থেকে জানা গেছে এই তথ্য। এই ব্যাপারে জানাতেই আজ শনিবার বিকেলে বাফুফে ভবনে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন বর্তমান সভাপতি কাজী সালাউদ্দিন।

কিছুদিন আগেই তিনি জানিয়েছিলেন, এবারও নির্বাচন করবেন তিনি।

কিন্তু রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে তার পদত্যাগ চেয়ে আসছিল সাবেক ফুটবলারদের একটি অংশ ছাড়াও একদল সমর্থক।
নিয়মিতই বাফুফে ভবনের সামনে সালাউদ্দিনের পদত্যাগ চেয়ে আন্দোলন করা হয়েছে। তার অধীনে নির্বাচনে অংশ না নেওয়ার প্রতিবাদও করে সাবেক ফুটবলার ও সংগঠকরা। নানামুখী চাপের মুখে পড়ে যান তিনি।

এর পরও পদত্যাগ করেননি তিনি। নিজের সিদ্ধান্তে ছিলেন অটল। অবশেষে নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। চার মেয়াদে ২০০৮ সাল থেকে বাফুফের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন সাবেক এই তারকা ফুটবলার।

আগামী ২৬ অক্টোবর বাফুফের নির্বাচন।

বিডিসংবাদ/আতে

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন কাজী সালাউদ্দিন

আপডেট সময় : ০৫:০৯:৫০ অপরাহ্ন, শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪