ঢাকা ০৯:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

খাদ্য প্রক্রিয়াজাতকরণে ভুট্টার পরিত্যক্ত অংশ

  • আপডেট সময় : ০২:৫০:০৩ অপরাহ্ন, বুধবার, ৩ মে ২০১৭
  • / 312
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাবি প্রতিনিধি: সাধারণত ভুট্টা খাওয়ার পর আমরা ভিতরের দন্ডটি ফেলে দিয়ে থাকি। তবে এবার ভুট্টা খাওয়ার পর আর ফেলাতে হবে না ভিতরের পরিত্যক্ত ডাঁটাটি (কর্ন কব)। ভুট্টার এই পরিত্যক্ত দন্ড (কর্ন কব) থেকে উৎপাদিত হবে খাদ্য প্রক্রিয়াজাতে ব্যবহৃত কার্বোক্সিমিথাইল সেলুলোস (সিএমসি) নামের এক রাসায়নিক পদার্থ। সম্প্রতি বাংলাদেশ শিল্প ও বিজ্ঞান গবেষণাগার রাজশাহীর বিজ্ঞানীরা এই প্রযুক্তিটি উদ্ভাবন করেছেন।

বুধবার বিজ্ঞান ও শিল্প গবেষণাগার তেল চর্বি ও মম গবেষণা বিভাগের প্রিন্সিপাল সায়েন্টিফিক অফিসার ও গবেষণা তত্ত্বাবধায়ক মো. মঈন উদ্দিন নতুন এই প্রযুক্তি উদ্ভাবনের কথা জানান।

ভুট্টার দন্ড থেকে সিএমসির ব্যবহার সম্পর্কে তিনি জানান, খাদ্য, ঔষুধ ও টেক্সটাইল শিল্পে পণ্য প্রক্রিয়াজাতের জন্য বিদেশ থেকে প্রতিবছর বহু পরিমাণে সিনথেটিক সিএমসি পাওডার আমদানী করা হয়। এসব পণ্য প্রক্রিয়াজাত করণে বিদেশ থেকে আমদানিকৃত এই সিএমসির বিপরীতে সম্পূর্ণ প্রকৃতিক উৎস থেকে উৎপাদিত এই প্রযুক্তিটি ব্যবহার করা যাবে।

এতে একদিকে যেমন বৈদশিক মুদ্রা সাশ্রয় হবে, ব্যয় কমবে অন্যদিকে বাংলাদেশে যে পরিমাণ ভুট্টা উৎপাদিত হচ্ছে ভবিষ্যতে দেশের সিএমসি’র সয়ংসম্পূর্ণতা অর্জনে ভূমিকা এটি রাখবে বলেও জানান তিনি।

বাংলাদেশ বিজ্ঞান মন্ত্রণালয়ের অধীনে শিল্প ও গবেষণাগারের তেল চর্বি গবেষণা বিভাগের প্রিন্সিপাল সায়েন্টিফিক অফিসার মো মঈন উদ্দিনের তত্তাবধায়নে এই গবেষণায় ড. শারমিনা ইয়াসমিন, ড. মুনসুর রহমান, ড. আব্দুল জলিল  সহযোগীতা করেছেন।#

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

খাদ্য প্রক্রিয়াজাতকরণে ভুট্টার পরিত্যক্ত অংশ

আপডেট সময় : ০২:৫০:০৩ অপরাহ্ন, বুধবার, ৩ মে ২০১৭