সংবাদ শিরোনাম ::
৮ দফা দাবিতে কোটি মানুষ প্রস্তুত: গোলাম পরওয়ার
- আপডেট সময় : ০৭:২৭:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
- / 6
জুলাই সনদ, তিস্তা ব্যারেজ বাস্তবায়ন এবং চাঁদাবাজি বন্ধসহ মোট ৮ দফা দাবি আদায়ের লক্ষ্যে দেশের কোটি কোটি মানুষ প্রস্তুত রয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ঢাকা-রংপুর লংমার্চ কর্মসূচির সর্বশেষ প্রস্তুতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
গোলাম পরওয়ার বলেন, আসন্ন লংমার্চকে কেন্দ্র করে সড়কের দুই পাশ দিয়ে কোটি মানুষ সমর্থন জানিয়ে দাঁড়িয়ে থাকবে। প্রথম লংমার্চের তুলনায় দ্বিতীয়বার মানুষের অংশগ্রহণ কয়েকগুণ বাড়বে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। জনদুর্ভোগের জন্য দুঃখ প্রকাশ করে এই কর্মসূচি সফল করতে সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর সর্বাত্মক সহযোগিতা চেয়েছেন তিনি।


























