ঢাকা ০৯:২২ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এইচএসসি ফলাফল: গোদাগাড়ীতে জিপিএ-৫ পেলেন কেবল নুসরাত আইনে রূপান্তর হচ্ছে সৌরবিদ্যুৎ ও ক্রয় সংক্রান্ত অধ্যাদেশ ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন ৩৫ উড়োজাহাজ কেনা নিয়ে সংসদীয় কমিটিতে বিস্তারিত আলোচনা ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার বন্ধ করার আহ্বান জহির উদ্দিন স্বপনের ১২ কেজি এলপিজি সিলিন্ডারের নতুন দাম ২০৬০ টাকা কালিয়াকৈরে শ্রমিক আন্দোলন: বাড়ি মালিকদের সতর্ক করতে গণবিজ্ঞপ্তি জাতীয় নিরাপত্তায় ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির ইসরায়েলের সাথে ৮ হাজার কোটির প্রতিরক্ষা চুক্তিতে ভারত কেন আন্দোলনে পোশাকশ্রমিকরা, কী তাদের প্রধান দাবি?

এইচএসসি ফলাফল: গোদাগাড়ীতে জিপিএ-৫ পেলেন কেবল নুসরাত

  • আপডেট সময় : ০৯:২২:০৫ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
  • / 0
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে চরম বিপর্যয় দেখা দিয়েছে। নূসরাত ও তার মা-বাবা, কলেজের শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ফলাফলে দারুণ খুশি।

পুরো উপজেলায় জিপিএ-৫ অর্জন করেছেন মাত্র একজন শিক্ষার্থী। শনিবার অনলাইনে ফলাফল প্রকাশের পর জানা যায়, এই একমাত্র সাফল্য অর্জনকারী নুসরাত জাহান। সে গোদাগাড়ী সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজের বিজ্ঞান বিভাগের ছাত্রী। থানা পাড়ার বাসিন্দা মিনহাজুল ইসলাম বাবু ও নাসরিন খাতুনের মেয়ে নুসরাত ভবিষ্যতে চিকিৎসক হয়ে মানুষের সেবা করার স্বপ্ন দেখেন। উল্লেখ্য, নুসরাত ২০২৪ সালের এসএসসি পরীক্ষায় আ.ফ.জি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়ে উপজেলায় প্রথম স্থান অধিকার করেছিলেন।

উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুর রহমান জানান, ২০২৬ সালের এই পরীক্ষায় গোদাগাড়ীর ১৪টি কলেজ থেকে মোট ১৮৩৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছিলেন। এর মধ্যে পাস করেছেন মাত্র ৪১০ জন, যা পাশের হারের দিক থেকে ২২.৩৭ শতাংশ। ফলাফলের এই নিম্নমুখী প্রবণতা ও জিপিএ-৫ প্রাপ্তির খরায় শিক্ষক ও অভিভাবক মহলে গভীর উদ্বেগ ও হতাশা তৈরি হয়েছে। জিপিএ ৫ খরা ও ফলাফল বিপর্যয়ে শিক্ষক ও অভিভাবকদের মাঝে চরম হতাশা বিরাজ করছে।

গোদাগাড়ী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মাইনুল ইসলাম বলেন, তাদের কলেজ থেকে ৩২০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে ৯৭ জন উত্তীর্ণ হয়েছে। এর মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে পুরো উপজেলার একমাত্র জিপিএ-৫ পেয়েছে নুসরাত। নানা প্রতিকূলতা ও সংকটময় পরিস্থিতির মধ্যেও নুসরাতের এই অনন্য অর্জন স্থানীয় এলাকাবাসীর জন্য অত্যন্ত গর্বের। কলেজের পক্ষ থেকেও তাকে আন্তরিক অভিনন্দন জানানো হয়েছে। অধ্যক্ষ প্রত্যাশা ব্যক্ত করেন যে, নুসরাতের এই সাফল্য এলাকার অন্য শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হতে এবং নিজেদের স্বপ্ন পূরণে নতুন করে সাহস জোগাবে। গোদাগাড়ী উপজেলায় এবারের এইচএসসি পরীক্ষায় ১৪ টি কলেজ থেকে ১৮৩৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে ৪১০জন উত্তীর্ণ হয়। তার এ অসাধারণ সাফল্যে আমরা আনন্দিত। তিনি আরও বলেন, নানা সংকটের মধ্যেও নুসরাতের এমন সাফল্য এলাকাবাসীকে গর্বিত করেছে।

নিউজটি শেয়ার করুন

এইচএসসি ফলাফল: গোদাগাড়ীতে জিপিএ-৫ পেলেন কেবল নুসরাত

আপডেট সময় : ০৯:২২:০৫ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬