ডিবি কার্যালয়ে নেয়া হলো শেখ হাসিনার সাবেক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী
- আপডেট সময় : ০৪:৪০:১৫ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
- / 5
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরীকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে গেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। বুধবার (৪ নভেম্বর) রাজধানীর মহাখালীতে অবস্থিত ডিবিসি নিউজ কার্যালয় থেকে তাকে নিয়ে যাওয়া হয়। তার সঙ্গে আর কাউকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবের তিনি বলেন, আমাকে ডিবি শুধুমাত্র তার কথাই জানিয়েছে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপকমিশনার (মিডিয়া) মো. আখতার হোসেন জানিয়েছেন, একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাকে ডিবি কার্যালয়ে আনা হয়েছে। তবে তাকে আনুষ্ঠানিকভাবে আটক বা গ্রেপ্তার করা হয়েছে কি না, সে বিষয়ে ডিবি পুলিশ এখনো নিশ্চিত করেনি।
ইকবাল সোবহান চৌধুরী ছাড়াও আরও দুই সাংবাদিককে নিউজরুম থেকে হেফাজতে নেয়া হয়েছে বলে ডিবিসি সূত্রে জানা গেছে। বিষয়টি নিয়ে মো. আখতার হোসেনের কাছে জানতে চাওয়া হলে তিনি জানান, ডিবির পক্ষ থেকে তাকে কেবল ইকবাল সোবহান চৌধুরীর বিষয়েই অবহিত করা হয়েছে।
























