দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্ত এগিয়ে চলছে: প্রসিকিউটর তামিম
- আপডেট সময় : ০৫:০৫:২৮ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
- / 7
দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে চলমান তদন্ত কাজ ক্রমান্বয়ে এগিয়ে চলছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। রোববার (২২ নভেম্বর) দুপুরে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। সেখানে আওয়ামী লীগের কয়েকজনের বিচারের জন্য একটি চার্জ ফ্রেম করা হয়েছিল। ওই চার্জে আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন কি না, তা বিচার করা হয়। ওই আসামিদের দোষী সাব্যস্ত করেছেন ট্রাইব্যুনাল। চার্জ প্রমাণিত হওয়ায় তাদের শাস্তিও দিয়েছেন।
গাজী তামিম সাংবাদিকদের বলেন, বর্তমানে পুরো দেশজুড়ে আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্ত প্রক্রিয়া চলমান রয়েছে। বাংলাদেশের ইতিহাসে এই প্রথম এ ধরনের বিচারিক কার্যক্রম পরিচালিত হচ্ছে, যার ফলে তদন্ত সম্পন্ন করতে কিছুটা বাড়তি সময়ের প্রয়োজন হচ্ছে। বাংলাদেশের ইতিহাসে এ ধরনের মামলা আগে কখনো হয়নি, তাই তদন্ত শেষ হতে কিছুদিন সময় লাগবে। অতএব দেশব্যাপী বর্তমানে যেসব কার্যক্রম দেখা যাচ্ছে, তার প্রতিফলন ওই রায়ে হয়েছে।’।
সারা দেশে চলমান সহিংসতা ও রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিচারিক তদন্তের অগ্রগতি প্রসঙ্গে প্রসিকিউটর তামিম আরও উল্লেখ করেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা এই কার্যক্রম পরিচালনা করছে। এরই মধ্যে ট্রাইব্যুনাল থেকে এ বিষয়ে একটি রায়ও প্রকাশ পেয়েছে বলে তিনি জানান।

























