ঢাকা ১০:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নারী ক্রিকেটারদের সুরক্ষা ও সুষ্ঠু তদন্তে নিরপেক্ষ প্যানেল তৈরির পথে বিসিবি সাহিত্যচর্চা ও ইতিহাস সংরক্ষণে ৮ গ্রন্থ প্রকাশ করলো রাজশাহী বিশ্ববিদ্যালয় রাকসু আইনশৃঙ্খলা বাহিনীর অনুরোধে জেল মৃত্যুর ঘটনা দিবসের প্রদর্শনী স্থগিত খুলনা ও বাগেরহাট সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান গাজীপুরে শ্রমিক আন্দোলন: ১১ প্লাটুন বিজিবি ও ২৫ ম্যাজিস্ট্রেট মোতায়েন মিরসরাইয়ে এলজি ও দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার যুবদল নেতা এসআরবির মহাপরিচালক হলেন ফারুক আহমেদ, শিল্পাঞ্চল পুলিশে ইসরাইল হাওলাদার পাবনায় গৃহবধূর রহস্যজনক মৃত্যুতে স্বামী গ্রেপ্তার সাংবাদিক হত্যার ৮৬ শতাংশের বিচার হয়নি: ইউনেস্কো সাতক্ষীরায় অনলাইন জুয়াচক্রের হোতা সালাউদ্দিন আটক

ইসরায়েল-হামাস যুদ্ধবিরতি নিয়ে কায়রোতে বৈঠকে বসার আশা মধ্যস্থ্যতাকারীদের

  • আপডেট সময় : ০৪:৫৮:৪৯ অপরাহ্ন, শনিবার, ৬ এপ্রিল ২০২৪
  • / 332
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলি মধ্যস্থ্যতাকারীরা প্রায় ছয় মাস ধরে চলমান যুদ্ধের ক্ষেত্রে একটি যুদ্ধবিরতি ও জিম্মি চুক্তিতে পৌঁছানোর ব্যাপারে নতুন করে চাপ দিতে চলতি সপ্তাহের শেষ দিকে কায়রোতে বৈঠকে বসার আশা করছেন। খবর এএফপি’র।
শুক্রবার রাতে মার্কিন প্রশাসনের এক সিনিয়র কর্মকর্তা এএফপি’কে জানিয়েছেন, আলোচনার আগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মিশর ও কাতারের নেতাদের কাছে চিঠি লিখে ‘একটি চুক্তির ব্যাপারে সম্মত হতে এবং তা মেনে চলতে’ হামাসের ওপর চাপ সৃষ্টির আহ্বান জানিয়েছেন।
যুক্তরাষ্ট্র, কাতার এবং মিশর বিগত কয়েক মাস ধরেই একটি যুদ্ধবিরতি এবং ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দেওয়ার বিনিময়ে জিম্মিদের মুক্ত করার জন্য নেপথ্যে আলোচনা করে যাচ্ছে। তবে এক্ষেত্রে গত নভেম্বরে সপ্তাহব্যাপী যুদ্ধবিরতি
কায়রোতে আলোচনা হবে এমন কথা হোয়াইট হাউস নিশ্চিত করলেও ইসরায়েলের গোয়েন্দা প্রধান ডেভিড বার্নিয়া, কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আবদুল রহমান আল-থানি এবং মিশরের গোয়েন্দা প্রধান আব্বাস কামেলের সাথে সিআইএ পরিচালক বিল বার্নস আলোচনায় যোগ দেবেন কি-না সে ব্যাপারে কোন হোয়াইট হাউস কোন মন্তব্য করেনি।
ইসরায়েল এবং হামাস আলোচনার অগ্রগতিতে অনীহার জন্য পরস্পরকে দোষারোপ করেছে। তারা মধ্যস্থতাকারীদের মাধ্যমে আলোচনা করে যাচ্ছে।
গত ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার মধ্যদিয়ে এই যুদ্ধ শুরু হয়।
ইসরায়েলে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের হামলায় দেশটির ১,১৭০ জন নিহত হলেও গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর ব্যাপক পাল্টা হামলায় ৩৩ হাজারেরও বেশি ফিলিস্তিনি বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছে। এদের অধিকাংশ নারী ও শিশু।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ইসরায়েল-হামাস যুদ্ধবিরতি নিয়ে কায়রোতে বৈঠকে বসার আশা মধ্যস্থ্যতাকারীদের

আপডেট সময় : ০৪:৫৮:৪৯ অপরাহ্ন, শনিবার, ৬ এপ্রিল ২০২৪