ঢাকা ০২:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্পেনের কাছে হুরজেট বিক্রির সংখ্যা বাড়াচ্ছে তুরস্ক মেয়ের জন্মদিন উপলক্ষে আবেগঘন পোস্ট দিলেন অভিনেতা অপূর্ব লেবাননে বিস্ফোরকবাহী ট্রাক জব্দ, কঠোর অবস্থানে যুক্তরাষ্ট্র রাশিয়ার কামচাতকায় ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প বোমা-ক্ষেপণাস্ত্র দিয়ে কাউকে দমন করা সম্ভব নয়: পেজেশকিয়ান নিরাপত্তা ঝুঁকিতে শাহ আমানত বিমানবন্দর: রানওয়েতে দফায় দফায় চুরি নুরের বক্তৃতায় মগবাজার-বাংলামোটর তোলপাড়: মন্তব্য রাশেদ খাঁনের প্রকাশ্যে সমালোচনা করে জরিমানা গুনলেন লিসান্দ্রো মার্টিনেজ ইয়েমেনের প্রেসিডেন্ট প্রাসাদে হুতিদের হামলা: নিহত ৫ গাজীপুরে ইয়াবাসহ আটক অভিযোগে জড়িত ব্যক্তি ছিনিয়ে নিতে রেলওয়ে

কমলো পাম অয়েলের দাম, বাড়লো চিনির

  • আপডেট সময় : ০৭:৫২:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অক্টোবর ২০২২
  • / 258
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

চিনির দাম কেজি প্রতি ছয় টাকা বাড়ানো হয়েছে। তবে পাম অয়েলের দাম প্রতি লিটারে আট টাকা কমানো হয়েছে।

খোলা চিনির দাম প্রতি কেজি ৯০ টাকা, আর প্যাকেটজাত চিনি ৯৫ টাকায় নির্ধারণ করা হয়েছে। আর পাম অয়েল সুপার প্রতি লিটারে ৮ টাকা কমিয়ে ১২৫ টাকা করা হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে এক সভা শেষে বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ সাংবাদিকদের এ কথা জানান।

বিকেল মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপনও জারি করা হয়েছে।

তপন কান্তি ঘোষ বলেন, চিনি ও পাম অয়েলের দাম পুনর্নির্ধারণ করা হয়েছে। আজ বিকেলের মধ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করবে সংশ্লিষ্ট অ্যাসোসিয়েশন।

তিনি বলেন, নতুন দাম অনুযায়ী, চিনির দাম ৬ টাকা বাড়িয়ে খোলা চিনি প্রতি কেজি ৯০ টাকা, আর প্যাকেটজাত চিনি ৯৫ টাকা নির্ধারণ করা হয়েছে। পাম অয়েল সুপার প্রতি লিটারে ৮ টাকা কমিয়ে ১২৫ টাকা করা হয়েছে, যা আগে ১৩৩ টাকা লিটার বিক্রি হতো।

চিনির দাম বাড়ানোর বিষয়ে সিনিয়র সচিব বলেন, কারণ আমরা আগে বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত ডলারে দাম ধরতাম না। বর্তমানে ১০৫ টাকা দরে ডলার ধরলে চিনির দাম বেশি হয়। সেজন্য কেজিতে ৬ টাকা বাড়ানো হয়েছে। আর সয়াবিন ইতোমধ্যেই কমিয়ে দেয়া হয়েছে লিটারে ১৪ টাকা।

তবে বেশি দামের যে তেল বাজারে আছে, সেটা আগের দামে বিক্রি করতে হবে। আর এখন যে তেল বাজারে যাবে, সেটা লিটারে ১৪ টাকা কম দামে বিক্রি হবে বলেও সভায় সিদ্ধান্ত হয়েছে, জানান তিনি।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কমলো পাম অয়েলের দাম, বাড়লো চিনির

আপডেট সময় : ০৭:৫২:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অক্টোবর ২০২২