ঢাকা ০৯:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

ডিএস-৩০ সূচকে যুক্ত হচ্ছে বিএসআরএম, এসিএমই ল্যাব ও পাওয়ার গ্রিড

  • আপডেট সময় : ১১:২৩:৫৩ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬
  • / 24
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্ক:

দেশের শীর্ষ পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ডিএসই বাংলাদেশ-৩০ (ডিএস-৩০) সূচকের ২০২৬ সালের জুলাই মাসের অর্ধবার্ষিক পুনর্বিন্যাস (সেমি-অ্যানুয়াল রিব্যালান্সিং) সম্পন্ন হয়েছে। আগামী ১৯ জুলাই থেকে নতুন এ পুনর্বিন্যাস কার্যকর হবে।

ডিএসইর এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সূচকের নির্ধারিত পদ্ধতি অনুসারে ডিএসইর ইনডেক্স কমিটি ডিএস-৩০ সূচকের অর্ধবার্ষিক পুনর্বিন্যাস সম্পন্ন করেছে। পুনর্বিন্যাসের ফলে সূচকে তিনটি নতুন কোম্পানি অন্তর্ভুক্ত করা হয়েছে এবং তিনটি কোম্পানিকে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।

নতুন করে ডিএস-৩০ সূচকে অন্তর্ভুক্ত হওয়া কোম্পানিগুলো হলো- বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস লিমিটেড (বিএসআরএম), দ্য এসিএমই ল্যাবরেটরিজ লিমিটেড এবং পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড।

অন্যদিকে, ডিএস-৩০ সূচক থেকে বাদ পড়েছে কহিনুর কেমিক্যাল কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড, ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস, পিএলসি এবং লিন্ডে বাংলাদেশ লিমিটেড।

ডিএসই জানিয়েছে, পুনর্বিন্যাসকৃত ডিএস-৩০ সূচক আগামী ১৯ জুলাই থেকে কার্যকর হবে।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ডিএস-৩০ সূচকে যুক্ত হচ্ছে বিএসআরএম, এসিএমই ল্যাব ও পাওয়ার গ্রিড

আপডেট সময় : ১১:২৩:৫৩ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬