ঢাকা ০৯:১৭ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রান্নার অ্যালুমিনিয়াম পাত্রে সিসার ঝুঁকি: মিলছে না সমাধান সেবায় রূপান্তরই মূল লক্ষ্য, জানালেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় ফ্লাই দুবাইয়ের দুই রুটে ফ্লাইট স্থগিত প্রধানমন্ত্রীর উপদেষ্টা জহির উদ্দিন স্বপনের সঙ্গে বায়োফার্মার এমডির সৌজন্য সাক্ষাৎ ওয়েলিংটনে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের জয় ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দেয়া হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান ডিসেম্বরে কেউ আসতে চাইলে প্রস্তুত, হুশিয়ারি দিলেন নাহিদ ইসলাম আপা আসার সুযোগ নেই, এলেও ফাঁসির মঞ্চ প্রস্তুত: নাহিদ ইসলাম গণতান্ত্রিক অগ্রযাত্রা থামাতে চাইছে বিদেশের অপশক্তি: রুহুল কবির রিজভী মুম্বাই বিমানবন্দরে ফ্লাইট সূচি থেকে বাদ পশ্চিম এশিয়ার ১২ এয়ারলাইনস

দেশে এ মুহূর্তে দুর্ভিক্ষ হওয়ার ঝুঁকি নেই : কৃষিমন্ত্রী

  • আপডেট সময় : ০৮:০৫:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অক্টোবর ২০২২
  • / 233
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, দেশে বর্তমানে ১৬ লাখ টন খাদ্যদ্রব্য মজুদ আছে। তাই এ মুহূর্তে দুর্ভিক্ষ হওয়ার হওয়ার কোনো ঝুঁকি নেই।

মঙ্গলবার (১১ অক্টোবর) সচিবালয় সভাকক্ষে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, আমরা নিত্যপণ্যের দাম কমানোর জন্য চেষ্টা করছি। দাম বৃদ্ধির জন্য সাধারণ মানুষের কষ্ট হচ্ছে, সেটা আমরা বুঝতে পারছি। দাম কমানোর উদ্যোগ হিসেবে চাল আমদানির ওপর শুল্ক মাফ করা হয়েছে।

তিনি আরো বলেন, ইউক্রেন-রাশিয়া যুদ্ধ ও করোনার প্রভাবে বিশ্ব অস্থিতিশীল পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, তাই এ দাম বৃদ্ধি। সরকারের পক্ষ থেকে বিভিন্ন উদ্যোগ নেয়া হয়েছে। সারে প্রায় ২৮ হাজার কোটি টাকা ভর্তুকি দেয়া হয়েছে।

প্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে সরকার নানা উদ্যোগ নিয়েছে। চাল আমদানি উন্মুক্ত করা হলেও আমদানি করছে না ব্যবসায়ীরা। গম প্রায় পুরোপুরি আমদানি-নির্ভর হলেও সেক্ষেত্রেও জটিলতা সৃষ্টি হয়েছে।

বর্তমানে চাল এবং গম পর্যাপ্ত মজুদ রয়েছে। তবে চালসহ পণ্যের দাম আর তেমন বাড়বে না। ২/১ টাকা এদিক সেদিক হতে পারে।

সাধারণ মানুষকে সাশ্রয়ী মূল্যে চালসহ কয়েকটি পণ্য সরবরাহ করা হচ্ছে। পণ্যমূল্য কিছুটা বেশি হলেও দেশে দুর্ভিক্ষ হওয়ার সম্ভাবনা নেই।

মন্ত্রী বলেন, আসলে কার্পেটের নিচে ধূলা লুকিয়ে রেখে লাভ হবে না। যুদ্ধ পরিস্থিতির প্রভাবে সারা পৃথিবীতেই শঙ্কা আছে। অন্যান্য দেশে উৎপাদন অনেক কমেছে, সেটি হলে কিছু করার থাকবে না।

তবে দেশীয় উৎপাদন এখনো যথাযথ রয়েছে বলেও জানান কৃষিমন্ত্রী।

সূত্র : ইউএনবি

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

দেশে এ মুহূর্তে দুর্ভিক্ষ হওয়ার ঝুঁকি নেই : কৃষিমন্ত্রী

আপডেট সময় : ০৮:০৫:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অক্টোবর ২০২২