ঢাকা ০২:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্পেনের কাছে হুরজেট বিক্রির সংখ্যা বাড়াচ্ছে তুরস্ক মেয়ের জন্মদিন উপলক্ষে আবেগঘন পোস্ট দিলেন অভিনেতা অপূর্ব লেবাননে বিস্ফোরকবাহী ট্রাক জব্দ, কঠোর অবস্থানে যুক্তরাষ্ট্র রাশিয়ার কামচাতকায় ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প বোমা-ক্ষেপণাস্ত্র দিয়ে কাউকে দমন করা সম্ভব নয়: পেজেশকিয়ান নিরাপত্তা ঝুঁকিতে শাহ আমানত বিমানবন্দর: রানওয়েতে দফায় দফায় চুরি নুরের বক্তৃতায় মগবাজার-বাংলামোটর তোলপাড়: মন্তব্য রাশেদ খাঁনের প্রকাশ্যে সমালোচনা করে জরিমানা গুনলেন লিসান্দ্রো মার্টিনেজ ইয়েমেনের প্রেসিডেন্ট প্রাসাদে হুতিদের হামলা: নিহত ৫ গাজীপুরে ইয়াবাসহ আটক অভিযোগে জড়িত ব্যক্তি ছিনিয়ে নিতে রেলওয়ে

পাইকারি পর্যায়ে বিদ্যুতের আগের দামই বহাল

  • আপডেট সময় : ০১:৫৩:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অক্টোবর ২০২২
  • / 127
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

পাইকারি পর্যায়ে বিদ্যুতের আগের দামই বহাল রেখেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমশিন (বিইআরসি)।

বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে আগের দাম বহাল রাখার ঘোষণা দেয়।

এর আগে মঙ্গলবার বিকেলে এক বিজ্ঞপ্তিতে পাইকারি পর্যায়ে বিদ্যুতের নতুন দাম ঘোষণা নিয়ে বৃহস্পতিবার সংবাদ সম্মেলনের কথা জানায় বিইআরসি।

এতে বলা হয়, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে (বাবিউবো) বিদ্যুতের পাইকারি মূল্যহার পরিবর্তনের প্রস্তাব বা আবেদন সম্পর্কিত কমিশন আদেশ বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় ভার্চুয়াল সংবাদ সম্মেলনের মাধ্যমে ঘোষণা করা হবে।

এদিকে বুধবার বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছিলেন, গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম এখন বাড়ছে না। তিনি বলেন, যেহেতু খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর কোনো প্রভাব পড়েনি। তাই আপাতত দাম বাড়ানোর কথা চিন্তা করছে না সরকার। পরবর্তীতে যদি এ ধরনের কোনো প্রভাব পড়ে, তখন দেখা যাবে। যদি দাম বাড়ানোও হয়, তা হবে খুব সামান্য।

এর আগে ২ অক্টোবর বিইআরসির চেয়ারম্যান মো: আব্দুল জলিল জানিয়েছিলেন, আগামী ১৩-১৪ অক্টোবরের মধ্যে বিদ্যুতের পাইকারি দাম বাড়ানো হবে।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পাইকারি পর্যায়ে বিদ্যুতের আগের দামই বহাল

আপডেট সময় : ০১:৫৩:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অক্টোবর ২০২২