ঢাকা ০৪:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তাহসিফ মৃত্যুর ঘটনা: ৩ দিনের নতুন রিমান্ডে বন্ধু দীপ তৃতীয় ভাষা হিসেবে ইতালীয় শেখানোর পরিকল্পনা সরকারের এনসিপির সংবাদ সম্মেলন, এলপিজির দাম বৃদ্ধির প্রতিবাদে খালি সিলিন্ডার নিয়ে দিল্লিতে মসজিদ উচ্ছেদ: বাস্তুচ্যুত ৭১৭ পরিবার, অনিশ্চিত ভবিষ্যৎ সীতাকুণ্ডে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত, সড়ক ও রেললাইন অবরোধ বিচারক হওয়ার স্বপ্ন পূরণে অদম্য পথচলা জয়পুরহাটের বিউটির গ্রীষ্মের আগেই জাতীয় গ্রিডে ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ যুক্ত হবে শাহজালালে সোনা পাচারের সময় ৫ কোটির ডিম জব্দ নাবলুসে ইউসুফ (আ.)-এর মাজার ঘিরে ইসরায়েলি বাহিনীর অভিযান স্বরাষ্ট্রমন্ত্রী: রাজনৈতিক উদ্দেশ্যে পোশাকশিল্পে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে

পাকিস্তানের অনুশীলন ক্যাম্পে ডাক পেলেন আমির, ইমাদ ও উসমান

  • আপডেট সময় : ০৫:৪৫:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মার্চ ২০২৪
  • / 280
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ভেঙ্গে খেলায় ফেরার পরপরই পাকিস্তানের অনুশীলন ক্যাম্পে ডাক পেলেন পেসার মোহাম্মদ আমির ও অলরাউন্ডার ইমাদ ওয়াসিম। নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ২৯ জন ক্রিকেটারকে নিয়ে আজ থেকে দেশটির সেনাবাহিনীর ক্যাম্প কাকুলে অনুশীলন পর্ব শুরু করছে পাকিস্তান।
অনুশীলন ক্যাম্পে রাখা হয়েছে সদ্যই আন্তর্জাতিক ক্রিকেট অবসর তুলে নেওয়া আমির ও ইমাদকে। এছাড়াও রাখা হয়েছে সদ্যই ইনজুরি থেকে সুস্থ হওয়া পেসার হারিস রউফ এবং পাকিস্তানের বংশোদ্ভুত সংযুক্ত আরব আমিরাতের ব্যাটার উসমান খানকে।
আরব আমিরাতের হয়ে এখনও খেলেননি উসমান। কারন আইসিসির নিয়মনুসারে তিন বছর আরব আমিরাতে অবস্থান করলেই জাতীয় দলের হয়ে খেলার যোগ্যতা অর্জন করতে পারবেন। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাতের হয়ে খেলতে এখনও ১৪ মাস অপেক্ষা করতে হবে উসমানকে।
এর আগে নিজ দেশ পাকিস্তান ক্রিকেট দলের অনুশীলন ক্যাম্পে ডাক পেলেন সদ্যই পাকিস্তান সুপার লিগে (পিএসএল) মুলতান সুলতানসে বিদেশী কোটায় হয়ে খেলা উসমান। পিএসএলে ৭ ইনিংসে দুই সেঞ্চুরিতে টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ ৪৩০ রান করেন তিনি।
আগামী জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য জাতীয় দলের পরিকল্পনায় উসমানকে রেখেছে পাকিস্তান। এজন্য নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে দলে সুযোগ পেতে পারেন ২টি প্রথম শ্রেনি, ১টি লিস্ট ‘এ’ এবং ৩৬টি ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি ম্যাচ খেলা উসমান। ২০২২-২৩ মৌসুমে বাংলাদেশ প্রিমিয়ার লিগেও (বিপিএল) খেলেছেন তিনি।
পাকিস্তানের অনুশীলন ক্যাম্পে ডাকা পাওয়া ক্রিকেটারদের তালিকা : আমির জামাল, আবরার আহমেদ, আজম খান, বাবর আজম, ফখর জামান, হারিস রউফ, হাসান আলি, হাসিবুল্লাহ, ইফতিখার আহমেদ, ইমাদ ওয়াসিম, ইরফান খান, মেহরান মুমতাজ, মোহাম্মদ আব্বাস আফ্রিদি, মোহাম্মদ আলি, মোহাম্মদ আমির, মোহাম্মদ হারিস, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, নাসিম শাহ, শাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, সালমান আলী আঘা, সাউদ সাকিল, শাদাব খান, শাহিন শাহ আফ্রিদি, উসমা মীর, উসমান খান, জামান খান।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পাকিস্তানের অনুশীলন ক্যাম্পে ডাক পেলেন আমির, ইমাদ ও উসমান

আপডেট সময় : ০৫:৪৫:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মার্চ ২০২৪