ঢাকা ০৪:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৪ জেলে কারাগারে নির্ধারিত দামের চেয়েও বেশি দামে বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার সৌদিতে কঠোর বিধিনিষেধ: ১০৩ ফ্লাইটে বিপাকে ১৫ হাজার যাত্রী ইরানে জিবিইউ-৪৩/বি বোমা ব্যবহারের পরিকল্পনা মার্কিন বাহিনীর মোজাম্বিক থেকে দেশে ফিরল প্রবাসী জসিমের মৃত অবস্থায় পাওয়া পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ২৯ জনের প্রাণহানি আইএমএফের ঋণ পেতে পূরণ করতে হবে নির্দিষ্ট শর্ত: অর্থমন্ত্রী ফেনীর ফাজিলপুরে ১৯ নভেম্বর বিনামূল্যে রোগী দেখবেন অধ্যাপক ডা. কাজী দ্বীন মোহাম্মদ আরামকোর সদর দপ্তর ও রিয়াদে হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন মুম্বাই পুলিশের নোটিশে দেশ ছাড়ার নির্দেশ পেলেন অভিনেতা ইমরান

ব্যাপক ছাঁটাইয়ের পর ‘ধীরে চলছে’ টুইটার, মেরামত করবে কে?

  • আপডেট সময় : ১১:১৫:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ নভেম্বর ২০২২
  • / 223
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ভারত, ইন্দোনেশিয়াসহ বেশ কয়েকটি দেশে মন্থর গতিতে চলছে টুইটার। এমনই অভিজ্ঞতা খোদ টুইটার-কর্তা ইলন মাস্কের। তার জন্য টুইটার ব্যবহারকারীদের ক্ষমা চেয়ে দ্রুত সমস্যা সমাধান করার নির্দেশ দিয়েছেন তিনি। কিন্তু টুইটারের অন্দরেই প্রশ্ন উঠতে শুরু করেছে যে, মাস্কের এই নির্দেশ পালন করবেন কে?

এমন প্রশ্ন ওঠার কারণ এই, কিছু দিন আগেই টুইটার কর্তৃপক্ষ ভারতে বিপুলসংখ্যক কর্মীকে ছাঁটাই করেছে। প্রায় ৯০ শতাংশ কর্মীর কাজ গেছে। শুধু তা-ই নয়, টুইটার সূত্রে খবর, যে সব উচ্চপদস্থ কর্মচারী, ইঞ্জিনিয়ার এই ছাঁটাইয়ের প্রতিবাদ করেছেন, তাদেরও চাকরি গেছে।

মাস্ক অবশ্য দাবি করেছেন, আমেরিকায় মাত্র ২ সেকেন্ডের মধ্যে টুইটার ‘রিফ্রেশ’ করা যায়। কিন্তু ভারতে সেটাই হতে প্রায় ১৫-২০ সেকেন্ড সময় লেগে যায়। মাস্ক যতই দ্রুত সমস্যা সমাধান করার নির্দেশ দিন, সঙ্কট সহজে মিটবে বলে মনে করছেন না টুইটারের কেউই।

উল্লেখ্য, বিপুলসংখ্যক কর্মী ছাঁটাইয়ের পর মাস্ক সংস্থার বর্তমান কর্মীদের উদ্দেশে প্রথম বার্তায় জানিয়েছেন, এবার অফিসে এসেই কাজ করতে হবে প্রত্যেককে। শুধু তা-ই নয়, সপ্তাহে প্রায় ৮০ ঘণ্টা কাজ করতে হবে কর্মীদের। সংস্থার আর্থিক সঙ্কট কাটাতে অন্য কোনো উপায় নেই বলে জানিয়েছেন টুইটারের নতুন মালিক।
সূত্র : আনন্দবাজার পত্রিকা

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ব্যাপক ছাঁটাইয়ের পর ‘ধীরে চলছে’ টুইটার, মেরামত করবে কে?

আপডেট সময় : ১১:১৫:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ নভেম্বর ২০২২