ঢাকা ০৯:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খুলনায় ২৫ মাসে ২২৫ মৃত্যুর ঘটনা: অপরাধের স্বর্গরাজ্যে আতঙ্কিত জনজীবন শাহজালাল তৃতীয় টার্মিনাল পরিচালনায় জাপানি কনসোর্টিয়ামের বড় অংশীদারত্ব খুলনায় প্রধানমন্ত্রীর সফরের মধ্যে বিএনপি নেতার ছেলেকে মৃত্যুর ঘটনায় বিনা জামানতে ঋণ দেওয়ার নামে প্রতারণা, সতর্ক করল বাংলাদেশ ব্যাংক সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় ভারসাম্যহীন নারীর মৃত্যু আদালত চত্বরে বিশৃঙ্খলা, আত্মসমর্পণ করে জামিন পেলেন পরীমনি ইয়েমেনে সংঘাত বন্ধে ৫১ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ চায় হুথিরা গ্যাস-বিদ্যুতের দাম ও দ্রব্যমূল্য নিয়ে বাড্ডায় জামায়াতের বিক্ষোভ আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো মার্কিন নির্বাচনে ট্রাম্পের হার উদযাপন করছে তেহরান

ভূমি দস্যু কাউসারের ইন্ধনে স্থানীয় ছাত্রদল নেতা দোলনকে সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা চেষ্টা

  • আপডেট সময় : ০৪:১৬:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫
  • / 303
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ প্রতিবেদক

নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানাধীন ভুলতা ইউনিয়নের ১ (এক) নং ওয়ার্ডের ছাত্রদল সভাপতি দোলন ভুঁঞা কে প্রকাশ্য দিবালোকে এলাকার চিহ্নিত সন্ত্রাসীরা ধারালো রাম-দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যার চেষ্টা করে। রাম-দা র আঘাতে তার শরীর ক্ষত বিক্ষত হয় এবং রক্তাক্ত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা আশঙ্কাজনক। সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদে এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালন করে। বিক্ষোভ কর্মসূচীতে এলাকাবাসী এ সন্ত্রাসী কর্মকান্ডের কঠোর সমালোচনা করে।

সন্ত্রাসীকান্ডে ভূমিদস্যু কাউসার হোসেন ভুঁঞা জড়িত এবং তার প্রত্যক্ষ ইন্ধনেই তার পালিত সন্ত্রাসী বাহিনী দোলন ভুঁঞা কে হত্যার চেষ্টা করে বলে বিক্ষোভ কর্মসূচীতে স্থানীয় নেতৃবৃন্দ জানায়। কাউসার এলাকায় আতঙ্ক সৃষ্টির মাধ্যমে ত্রাসের রাজত্ব কায়েম করে প্রভুত্ব বিস্তার করতে চায়। তার অপকর্ম ধামাচাপা দেয়ার জন্য তার ভাড়া করা গুন্ডাবাহিনী দিয়ে নিরীহ প্রতিবাদী লোকদের উপর চড়াও হয়ে নিয়মিত নানাভাবে নিপীড়ন ও নির্যাতন করে যাচ্ছে।

ভূমিদস্যু কাউসার হোসেন ভুঁঞা পুলিশের ছত্রছায়ায় তার বাহিনী দিয়ে পছন্দনীয় নির্দিষ্ট জমির দাগে তার সাইনবোর্ড লাগিয়ে জোরপূর্বক জমি দখল করে নেয় এবং পরে কম দামে উক্ত দখলকৃত জমি মালিক থেকে কিনে নেয়। এতে অনেক ভূমির মালিক প্রতারিত হচ্ছে। এলাকায় তার ভয়ে অনেকে মুখ খুলতে নারাজ। বর্তমানে সে অনেক ত্রুটিযুক্ত জমি নেভীর (বাংলাদেশ নৌবাহিনী) কাছে বিক্রি করে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে বলে এলাকাবাসী জানায়। কাউসার এক সময় জমির দালাল ছিল বলে সূত্র জানায়।

স্থানীয় আওয়ামী লীগ এমপি গোলাম দস্তগীর গাজীর সহযোগীতায় এবং প্রশাসনের প্রত্যক্ষ মদদে হাউজিং ব্যবসার মাধ্যমে বিপুল অর্থ সম্পদের মালিক বনে যায় যেনো আঙ্গুল ফুলে কলা গাছ। নামমাত্র মূল্যে জমি বায়না করে জমি দখল নিয়ে পরে উচ্চ মূল্যে উক্ত জমি বিক্রি করে দেয়।

জমির প্রকৃত মালিককে তার ন্যায্য মূল্য না দিয়ে নানাভাবে হয়রানি করে। এলাকার গরিব নিরীহ জমির মালিক তার সীমাহীন অপকর্মে চরম অসন্তোষ প্রকাশ করে। বিক্ষোভ ও মানব বন্ধনের মাধ্যমে তাদের প্রতিবাদ এবং কাউসারকে বিচারের আওতায় আনার জোর দাবী জানায়।

ছাত্রদল নেতা দোলন কাউসারের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে চরম নির্যাতন ও হয়রানির শিকার। তবে এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ তরুণ, উদীয়মান ও বুদ্ধিদীপ্ত ছাত্র নেতা দোলন ভুঁঞার উপর অযাচিত আক্রমণের তীব্র নিন্দা জানায়। এলাকাবাসী তাকে হত্যার চেষ্টাকারী ও ইন্ধন দাতার উপযুক্ত শাস্তির দাবী ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ভূমি দস্যু কাউসারের ইন্ধনে স্থানীয় ছাত্রদল নেতা দোলনকে সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা চেষ্টা

আপডেট সময় : ০৪:১৬:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫