ঢাকা ০৮:১৫ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইউরোপে ভুয়া বোমা হামলার হুমকিতে ব্যাহত ৩০ ফ্লাইট জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ২ রাজধানীর ক্লিনিকে ইনকিউবেটরের আগুনে নবজাতকের শরীর ঝলসে যাওয়ার অভিযোগ দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার যেকোনো মূল্যে রক্ষা করব: প্রধানমন্ত্রী রান্নার অ্যালুমিনিয়াম পাত্রে সিসার ঝুঁকি: মিলছে না সমাধান সেবায় রূপান্তরই মূল লক্ষ্য, জানালেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় ফ্লাই দুবাইয়ের দুই রুটে ফ্লাইট স্থগিত প্রধানমন্ত্রীর উপদেষ্টা জহির উদ্দিন স্বপনের সঙ্গে বায়োফার্মার এমডির সৌজন্য সাক্ষাৎ ওয়েলিংটনে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের জয় ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দেয়া হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান

ভারতে ছাঁটাই শুরু টু‌ইটারের, মার্কেটিং ও কমিউনিকেশনসের সব কর্মী বরখাস্ত

  • আপডেট সময় : ১০:৫৩:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ৫ নভেম্বর ২০২২
  • / 196
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

টুইটারের মালিক হয়েই তিন হাজার কর্মীকে ছাঁটাই করেছেন ধনকুবের ইলন মাস্ক। সংস্থা সূত্রের খবর, ইতিমধ্যেই ভারতে টুইটারের মার্কেটিং এবং কমিউনিকেশনস বিভাগের সমস্ত কর্মীকে ছাঁটাই করা হয়েছে।

শুক্রবার সকালেই ভারতে টুইটারের কর্মীদের মেইল পাঠিয়ে বাড়ি চলে যেতে বলেছিল সংস্থা। এই সমাজমাধ্যম সংস্থাটির তরফে শুক্রবার সকালে প্রত্যেক কর্মচারীকে একটি মেইল পাঠানো হয়। ওই মেইলে বলা হয়, প্রত্যেক কর্মচারী যেন তাদের কাজ মুলতুবি রেখে আপাতত বাড়ি ফিরে যান। কর্মচারীদের শুক্রবার ভারতীয় সময়ে রাত সাড়ে ৯টা পর্যন্ত অপেক্ষা করতে বলা হয়। তবে সাড়ে ৯টা পর্যন্ত অপেক্ষা করতে হলো না টুইটারের কর্মীদের। তার আগেই মেইল পেতে শুরু করেন সংস্থার বেশ কিছু কর্মী। যারা পেয়েছেন তাদের চাকরি বজায় রয়েছে বলে জানানো হয়েছে।

সংস্থার তরফে পাঠানো ওই দ্বিতীয় মেইলে কর্মচারীদের উদ্দেশে বলা হয়েছে, ‘সংস্থায় আপনার অবদানের কথা মাথায় রেখেই এটা জানাতে চাই, কর্মী সঙ্কোচনের জন্য আপনার চাকরি কোনোভাবে প্রভাবিত হচ্ছে না।’

স্বভাবতই যারা এখনো মেইল পাননি তারা দুশ্চিন্তায় পড়েছেন। তাদের অনেকেরই আশঙ্কা ভারতেও বিপুলসংখ্যক কর্মীকে ছাঁটাই করতে চলেছে সংস্থা। শুক্রবার সকালে মেইল পাওয়ার পরেই কাজ করা বন্ধ করে দেন বেশির ভাগ কর্মচারী। যারা বাড়ি থেকে কাজ করছিলেন, তারা ‘লগ আউট’ করেন। চাকরি চলে যাওয়ার আশঙ্কায় অনেকেই একে অপরকে ফোন করে কান্নাকাটি শুরু করে দেন।

টুইটারের তরফে পাঠানো মেলে বলা হয়েছে, ‘আমরা জানি কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে আপনাদের যেতে হচ্ছে।’ এ ক্ষেত্রে সকল কর্মচারীকে ধৈর্য ধরার পরামর্শ দেয়া হয়েছে সংস্থার পক্ষ থেকে।
সূত্র : আনন্দবাজার পত্রিকা

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ভারতে ছাঁটাই শুরু টু‌ইটারের, মার্কেটিং ও কমিউনিকেশনসের সব কর্মী বরখাস্ত

আপডেট সময় : ১০:৫৩:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ৫ নভেম্বর ২০২২