ঢাকা ০২:১৮ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

যুক্তরাষ্ট্রে পোশাক রফতানি বেড়েছে ৫৩.৫৪ শতাংশ

  • আপডেট সময় : ০২:৩৫:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অক্টোবর ২০২২
  • / 133
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

চলতি বছরের ৮ মাসে (জানুয়ারি-আগস্ট) বাংলাদেশ যুক্তরাষ্ট্রের বাজারে ছয় দশমিক ৬৪ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের পোশাক রফতানি করেছে, যা গত ২০২১ সালের একই সময়ের তুলনায় ৫৩ দশমিক ৫৪ শতাংশ বেশি।

সম্প্রতি ইউএস অফিসিয়াল সোর্স, ইউএস ডিপার্টমেন্ট অব কমার্সের অফিস অব টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেল (অটেক্সা) ২০২২ সালের জানুয়ারি-আগস্ট সময়ের পোশাক আমদানির পরিসংখ্যান প্রকাশ করেছে। সেখানে এ তথ্য উল্লেখ করা হয়েছে।

উল্লেখিত সময়ে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রের পোশাক আমদানি ৫৩ দশমিক ৫৪ শতাংশ বৃদ্ধি পেলেও একই সময়ে বিশ্ব বাজার থেকে যুক্তরাষ্ট্রের আমদানি গড়ে বেড়েছে ৩৭ দশমিক ৩৫ শতাংশ। বাংলাদেশ যুক্তরাষ্ট্রের পোশাক আমদানির ক্ষেত্রে তৃতীয় বৃহত্তম উৎস।

এদিকে, ২০২২ সালের প্রথম আট মাসে চীন থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের আমদানি ৩৭ দশমিক ১৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং মোট আমদানির পরিমাণ ১৫ দশমিক ৫৬ বিলিয়ন ডলার। একই সময়ে ভিয়েতনাম থেকে যুক্তরাষ্ট্রের আমদানি ১২ দশমিক ৮০ বিলিয়ন ডলার দাঁড়িয়েছে, যা বাৎসরিক বৃদ্ধির হার ৩৩ দশমিক ৬২ শতাংশ।

মার্কিন যুক্তরাষ্ট্রে শীর্ষ দশটি পোশাক সরবরাহকারী দেশের মধ্যে ভারত, ইন্দোনেশিয়া, কম্বোডিয়া, দক্ষিণ কোরিয়া ও পাকিস্তান থেকে যুক্তরাষ্ট্রের আমদানি বাৎসরিকভিত্তিতে যথাক্রমে ৫৬ দশমিক ৯০ শতাংশ, ৫৬ দশমিক ৪৮ শতাংশ, ৫১ দশমিক ৬৪ শতাংশ, ৪২ দশমিক ৯৬ শতাংশ ও ৪২ দশমিক ১৬ শতাংশ হারে বেড়েছে।

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক আমদানির তথ্য-উপাত্ত বিশ্লেষণ করতে গিয়ে বাংলাদেশ পোশাক প্রস্তুত ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) পরিচালক মহিউদ্দিন রুবেল বাসসকে বলেন, আমদানি পরিসংখ্যান ইঙ্গিত করেছে যে কোভিড সঙ্কট থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের রিটেইল ইন্ডাস্ট্রির দ্রুত পুনরুদ্ধার ঘটছে। ২০২২ সালের জুলাই পর্যন্ত বাংলাদেশের রফতানিতে এটি প্রতিফলিত হয়েছে, যা উল্লেখযোগ্যভাবে বেশি ছিল।

তবে তিনি মনে করেন, বৈশ্বিক অর্থনৈতিক বিপর্ষয় ও ক্রমবর্ধমান মূল্যস্ফীতির কারণে চলতি অক্টোবর মাসে ও তার পরে যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রফতানির এ ধরনের উচ্চ প্রবৃদ্ধি কমে যেতে পারে।

বিজিএমইর এই পরিচালক আরো বলেন, যেহেতু চলতি বছরে আগস্ট পর্যন্ত বাংলাদেশের পোশাক রফতানি ইতিবাচক প্রবৃদ্ধি বজায় রেখেছে, সেটি সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের আমদানিতে প্রতিফলিত হবে। তাই আমরা সেপ্টেম্বরে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রের আমদানিতে কিছুটা বৃদ্ধি দেখতে পাব।

সূত্র : বাসস

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

যুক্তরাষ্ট্রে পোশাক রফতানি বেড়েছে ৫৩.৫৪ শতাংশ

আপডেট সময় : ০২:৩৫:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অক্টোবর ২০২২