ঢাকা ০৯:১৬ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রান্নার অ্যালুমিনিয়াম পাত্রে সিসার ঝুঁকি: মিলছে না সমাধান সেবায় রূপান্তরই মূল লক্ষ্য, জানালেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় ফ্লাই দুবাইয়ের দুই রুটে ফ্লাইট স্থগিত প্রধানমন্ত্রীর উপদেষ্টা জহির উদ্দিন স্বপনের সঙ্গে বায়োফার্মার এমডির সৌজন্য সাক্ষাৎ ওয়েলিংটনে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের জয় ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দেয়া হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান ডিসেম্বরে কেউ আসতে চাইলে প্রস্তুত, হুশিয়ারি দিলেন নাহিদ ইসলাম আপা আসার সুযোগ নেই, এলেও ফাঁসির মঞ্চ প্রস্তুত: নাহিদ ইসলাম গণতান্ত্রিক অগ্রযাত্রা থামাতে চাইছে বিদেশের অপশক্তি: রুহুল কবির রিজভী মুম্বাই বিমানবন্দরে ফ্লাইট সূচি থেকে বাদ পশ্চিম এশিয়ার ১২ এয়ারলাইনস

সিটিজেন’স চার্টার প্রস্তুতের নির্দেশ কেন্দ্রীয় ব্যাংকের

  • আপডেট সময় : ১১:৪৫:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অক্টোবর ২০২২
  • / 146
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

কাজে স্বচ্ছতা ও শৃঙ্খলা জোরদার করা এবং ব্যাংক কর্মকর্তা ও কর্মচারিদের জবাবদিহিতা নিশ্চিতের পাশাপাশি গ্রাহকদের যথাযথ সেবা দিতে ‘সিটিজেন’স চার্টার’ তৈরি করে তা বাস্তবায়নের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

সোমবার ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ এ বিষয়ে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে ব্যাংকগুলোর শীর্ষ নির্বাহীদের কাছে এক পরিপত্র পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক।

পরিপত্রে বলা হয়েছে যে ব্যাংকগুলো গ্রাহকদের যেসব সেবা দিচ্ছে তা জনগণকে জানাতে হবে এবং প্রতিশ্রুতি অনুযায়ী সেবা না পেলে করণীয় কী তাও জানাতে বলা হয়েছে।

নির্দেশাবলী অনুসারে, ব্যাংকের যাবতীয় সেবার শ্রেণিভিত্তিক তালিকা, সেবা পাওয়ার প্রয়োজনীয় যোগ্যতা ও দলিলাদি, দলিলাদির প্রস্তুত প্রক্রিয়া, প্রতিটি সেবা দেয়ার ন্যূনতম প্রয়োজনীয় সময়, সেবা প্রদানের ফি এবং নাগরিক সেবা না পেলে করণীয় উল্লেখ করে সিটিজেনস চার্টার প্রস্তুত করতে হবে।

তারপর এই তথ্য ব্যাংকের ওয়েবসাইটে প্রকাশ করতে হবে। এ ছাড়া প্রধান কার্যালয় ও শাখায় দেখাতে হবে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে যে নাগরিক সনদ মেনে চলার জন্য একজন ফোকাল পয়েন্ট অফিসার এবং একজন বিকল্প ফোকাল পয়েন্ট অফিসার নিয়োগ দিতে হবে।

সংশ্লিষ্ট কর্মকর্তার নাম, ফোন নাম্বার এবং ই-মেইল ঠিকানা ওয়েবসাইটে প্রকাশ করতে হবে। এ ছাড়া প্রতিটি ব্যাংকের ওয়েবসাইটে একটি বিজনেস চার্টার কর্নার বক্স রাখতে হবে। নাগরিক সনদ সম্পর্কিত সকল তথ্য এই বক্সে আপলোড করতে হবে, বলে বাংলাদেশ ব্যাংকের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
সূত্র : ইউএনবি

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সিটিজেন’স চার্টার প্রস্তুতের নির্দেশ কেন্দ্রীয় ব্যাংকের

আপডেট সময় : ১১:৪৫:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অক্টোবর ২০২২